News Flash

  • Home
  • Uncategorized
  • টানটান উত্তেজনায় শহরে পুর নিগমের উচ্ছেদ অভিযান
Image

টানটান উত্তেজনায় শহরে পুর নিগমের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ বেআইনী দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে আগরতলা পুর MUNIনিগমের৷ আদালতের নির্দেশে রবিবার সকালে পুর নিগমের টাস্ক ফোর্স বাহিনী গুড়িয়ে দেয় শহরের জয়নগর বাস স্ট্যান্ড সংলগ্ণ এলাকার বেআইনী দোকানপাট সহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি৷ জয়নগর বাস স্ট্যান্ড থেকে ফায়ার সার্ভিস চৌমুহনী পর্যন্ত রাস্তার দুই পাশেই চলে উচ্ছেদ অভিযান৷ আগরতলা পুর নিগমের এক আধিকারিক জানিয়েছেন আদালতের নির্দেশে বহুবার ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল৷ কিন্তু তারা শোনেনি৷ বাধ্য হয়েই নিগম এই উচ্ছেদ অভিযানে নেমেছে৷ এদিকে, এদিনের উচ্ছেদ অভিযান ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করেছে সংশ্লিষ্ট এলাকায়৷ কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের তরফ থেকে ব্যাপাক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ মোতায়েন করা হয়েছিল প্রচুর সংখ্যায় টিএসআর এবং পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top