News Flash

  • Home
  • Uncategorized
  • পাথারকান্দিতে নিহত চড়িলামের লরি চালক আমতলীতে ম্যাক্সের ধাক্কায় খতম অটো যাত্রী
Image

পাথারকান্দিতে নিহত চড়িলামের লরি চালক আমতলীতে ম্যাক্সের ধাক্কায় খতম অটো যাত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, চুড়াইবাড়ি, আগরতলা,২০ আগষ্ট৷৷ পাথারকান্দি জাতীয় সড়কের উপর গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় ACCত্রিপুরা রাজ্যের সিপাহীজলা এলাকায় আড়লিয়া গ্রামের এক যুবকের৷ মৃত চালকের নাম সাহানাল আলী (২৭) বাড়ি চড়িলাম এলাকায় আড়ালিয়া গ্রামের৷ পিতা মরন আলি৷ মৃত ব্যক্তি নিজেই লড়ি চালক৷ আসামের পাথারকান্দি ও হাইলাকান্দি রাস্তার মাঝ পথে খাঁদে ১২ চাকার লরি বাঁকা হয়ে রাস্তায় কাঁদা জলে আটকে যায়৷ তখন চালক সাহানাল আলি লরি থেকে নেমে এসে কিভাবে আটকালো গাড়ি দেখতে আসলে ঠিক এমই ভাগ্যের হাল যে ১২ চাকায় লরি উল্টে তার উপর পড়ে৷ তখনই লরি চাপা পড়ে সাহান আলির মৃত্য হয়েছে৷ রাত্রি তখন ঘড়ির টা ২৩০ মিনিট৷ সেখানে কেউ ছিল না৷ ঠিক দুঘন্টা পর পুলিশের কাছে খবর পৌঁছায় যে রাস্তার লরি উল্টে রয়েছে৷ সঙ্গে সঙ্গে এলাকায় জনগনের ও দমকলবাহিনীর সহযোগিতায় লরিটি কে স্বাভাবিক পর্যায়ে আনতে সক্ষম হলেও গাড়ির চালককে গাড়ির নীচ থেকে উদ্ধার করা হয়নি৷ পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলেই সাহানালের মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তিকে পুলিশ হাইলাকান্দির হাসপাতালে পাঠিয়ে দেয়৷ সাহানালের পকেট থেকে তার মোবাইল ফোন বের করে পুলিশ ডায়াল কলে ফোন করলে মৃত ব্যক্তির স্ত্রী ঐ ফোন রিচিভ করে৷ পুলিশ জানায় সাহানালের মৃত্যু হয়ে নিজ গাড়ির নীচে চাপা পড়ে৷ মৃত্যু কালে তার একজন সন্তান রয়েছে আড়াই বছরের৷ স্ত্রী এখন গর্ভবতী৷ এই খবর পেয়ে তার কান্নায় ভেঙ্গে পড়েন এবং গোটা চড়িলামে শোকের ছায়া নেমে আসে৷ আগামীকাল তার মৃত দেহ কফিন বন্দী অবস্থায় বাড়িতে নিয়ে আসা হবে বলে জানান যায়৷
এদিকে, আগরতলার কাছে আমতলী থানার অধীন সূর্য্যমণিনগর এলাকায় অটোকে অন্য একটি ম্যাক্স গাড়ি ধাক্কা দেওয়ায় বিকাশ রুদ্রপাল (৩৭) নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-ই-১১৫২ নম্বরের একটি অটো যাত্রী নিয়ে আগরতলার দিকে আসছিল৷ একটি ম্যাক্স গাড়ি অটোটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে অটোর যাত্রী বিকাশ রুদ্রপাল গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান৷ সঙ্গে সঙ্গেই আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ অটোটি আটক করেছে৷ ম্যাক্স নিয়ে চালক পালিয়ে যায়৷ পুলিশ ঐ গাড়িটি সনাক্ত করার জন্য তথ্য অনুসন্ধান করছে৷ এদিকে, নিহত বিকাশ রুদ্রপালের বাড়ি আমতলী থানার অধীন বেলাবর এলাকায়৷ অটোর অন্য দুই যাত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top