News Flash

  • Home
  • Uncategorized
  • আচমকা মেয়ের সঙ্গে দেখা করলেন শর্মিলা চানুর মা
Image

আচমকা মেয়ের সঙ্গে দেখা করলেন শর্মিলা চানুর মা

ইম্ফল, ২০ আগস্ট (হি.স.) : শনিবার সকালে আচমকা মেয়ের সঙ্গে দেখা করলেন শর্মিলা চানুর মা| সঙ্গে ছিলেন তাঁর বোনও| Eram Sharmila Chanuঅনশন ভেঙে ফিরতে দেওয়া হয়নি চানুকে| ইন্ডিয়ান রেড ক্রস সোস্যাইটিতে তিনি রয়েছেন| কিন্তু এদিন সকালে বোনকে নিয়ে মা সখী তাঁর সঙ্গে দেখা করেন| ১৬ বছর পর মায়ের সঙ্গে দেখা পেয়ে স্বভাবতই খুশি চানু|
তিনি জানিয়েছেন, মায়ের কাছে তাঁর আগামীদিনের পরিকল্পনার কথা জানিয়েছেন| সূত্রের খবর, তাঁর দাদা সিংহজিতও গিয়েছিলেন তাঁকে দেখতে| কিন্তু শর্মিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে দেখা হয়নি সিংহজিতের| তবে তাঁর পরিবার তাঁকে অসম্মান জানায়নি| ২০০০ সালে যখন শর্মিলা অনশন শুরু করেন, তখন তাঁর মা তাঁকে আশীর্বাদ জানিয়েছিলেন| সে সময় মা তাঁকে বলেছিলেন, শর্মিলা যেন তাঁর লক্ষ্যপূরণ করে তবেই ঘরে ফেরে|
গত ৯ আগস্ট ১৬ বছরের অনশন ভাঙেন শর্মিলা| বেশিরভাগ মানুষ তাঁকে অসম্মান করতে শুরু করে| কোনও এলাকাতেই তাঁকে থাকতে দেননি মানুষজন| এরপর হাসপাতালের ঘরে ফিরে আসেন তিনি| যেখানে তাঁর ১৬ বছর কেটেছিল, সেখানেই থাকতে শুরু করেন তিনি| এরপর ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মনিপুর ব্রাঞ্চে তাঁকে থাকতে দেওয়া হয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top