News Flash

  • Home
  • Uncategorized
  • সিএনজি প্রদানে তালবাহানার প্রতিবাদে ক্ষুব্ধ অটো চালকদের পথ অবরোধ
Image

সিএনজি প্রদানে তালবাহানার প্রতিবাদে ক্ষুব্ধ অটো চালকদের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ সিএনজি প্রদানে তালবাহানার প্রতিবাদে ক্ষুব্ধ অটো চালকরা পথ অবরোধ করলেন PATH ABARODHশহরের বড়দোয়ালী এলাকায়৷ ঘটনা শনিবার সকালে৷ তাতে যানজট মারাত্মক আকার ধারণ করে৷ প্রশাসনের পদস্থ অফিসাররা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভরত অটো চালকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস বন্ধ থাকার পর গত দুইদিন ধরে বড়দোয়ালীস্থিত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে৷ অটো চালকরা সাত সকালে অটো নিয়ে দীর্ঘ লাইন ধরেন৷ কিন্তু, সিএনজি স্টেশন কর্তৃপক্ষ জানানয় যে অটো এবং অন্যান্য গাড়িতে সিএনজির যে সিলিন্ডার রয়েছে তা পুনরায় পরীক্ষা করিয়ে সার্টিফিকেট নিয়ে আসতে হবে৷ এই কথা শুনে যান চালকরা ক্ষোভে ফেটে পড়েন৷ তাদের অভিযোগ যেখানে টেস্টিং করা হয় সেই সেন্টারের মালিক তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে৷ এর প্রতিবাদে পথ অবরোধ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top