News Flash

  • Home
  • Uncategorized
  • নয় লক্ষ টাকার ফেন্সিডিল বোঝাই গাড়ি আটক করে পুলিশে দিল জনতা
Image

নয় লক্ষ টাকার ফেন্সিডিল বোঝাই গাড়ি আটক করে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২০ আগষ্ট৷৷ কথায় আছে অতি চালাকের গলায় দড়ি৷ নম্বর প্লেইট বদল করে ফেন্সিডিল নিয়ে FANরাজ্যে প্রবেশ করার সময় স্থানীয় জনতার তৎপরতায় ধরা পড়ল মালবাহী ছোট গাড়ি৷ পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মীরা যখন ব্যর্থ তখন কদমতলার তারকপুরের স্থানীয় জনতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে নেশার কারবার রুখতে হয়৷
সংবাদে প্রকাশ, টিআর-০১-বি- ০৩৫৯ নম্বরের মালবাহী ছোট গাড়িটি ফেন্সিডিল বোঝাই করে রাজ্যে আসার সময় তারকপুর এলাকার জনগণ গাড়িটিকে আটক করতেই খবর পেয়ে নাক গলায় পুলিশ ও বিএসএফ৷ ফেন্সিডিল বোঝাই গাড়িটে আসামে এস-১০-এ-২২৪৯ নম্বর লাগিয়ে রাজ্যে প্রবেশের সময় নম্বর প্লেইট বদল করে৷ এই মালবাহি গাড়ির আসল টিইএম নম্বর টিআর-০১- এএ-১৭২৪৷ শুক্রবার গভীর রাতে ফেন্সিডিল বোঝাই লারিটি কদমতলা থানায় নিয়ে যাওয়া হয়৷ রাতভর চলে পুলিশ ও বিএসএফের তদন্তের ভড়ং৷ এই ফেন্সিডিল বোঝাই গাড়ির চালক বিশ্বজিৎ দেবনাথের বাড়ি বিশালগড়েরর পূর্ব লক্ষ্মীবিল এলাকায়৷ জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় গুয়াহাটি থেকে ফেন্সিডিল বেঝাই করে বিশালগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্য এনেছিল সে৷ বর্তমানে তাকে কদমতলা থানার পুলিশ হেপাজতে রেখেছে৷ এই গাড়ি থেকে ২৯১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে৷ যার বাজার মূল্য নয় লক্ষ টাকার বেশী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top