News Flash

  • Home
  • Uncategorized
  • সিমনা তমাকারি উপনির্বাচন ঃ নির্দেশ অমান্য করে ভোট প্রচার, পুলিশের লাঠিচার্জ, থানায় ডেপুটেশন সিপিএম’র
Image

সিমনা তমাকারি উপনির্বাচন ঃ নির্দেশ অমান্য করে ভোট প্রচার, পুলিশের লাঠিচার্জ, থানায় ডেপুটেশন সিপিএম’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ সিধাইয়ের সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ আর মাত্র তিনদিন
Election Tripuraবাকি৷ এরই মধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে জয় পরাজয় নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে৷ দুই প্রধান প্রতিদ্বন্দ্বি দল সিপিএম এবং আইপিএফটি আত্মমর্যাদার লড়াইয়ে শামিল হয়েছে৷ বিগত নির্বাচনে এই কেন্দ্রে জয় পরাজয়ের ব্যবধান খুব বেশী ছিল না৷ স্বাভাবিক ভাবেই শাসক দল যেমন আসনটি নিজের দখলে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ঠিক তেমনি প্রধান প্রতিদ্বন্দ্বি আইপিএফটিও জয় ছিনিয়ে আনার জন্য সর্বশক্তি প্রয়োগ করার কৌশল নিয়েছে৷ প্রচারের অন্তিম লগ্ণে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রধান প্রতিদ্বন্দ্বি দুটি দলের নেতা কর্মীরা৷ তাতে নানা জটিলতা দেখা দিচ্ছে৷ প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাত দশটার পর চালচলের উপর কিছু নিয়ন্ত্রণাদেশ জারী করেছে৷ কিন্তু, প্রশাসনের নির্দেশ অমান্য করেই শাসক দলের নেতাকর্মীরা রাতে বাড়ি বাড়ি যাচ্ছিল৷ পুলিশ তাতে বাধা দেয়৷ এনিয়ে বচসার জেরে পুলিশের লাঠি চার্জ করেছে৷ তাতে কয়েকজন আহত হয়েছে৷ ঘটনার প্রতিবাদে সিপিএম মোহনপুর বিভাগীয় কমিটির এক প্রতিনিধি দল শুক্রবার সিধাই থানার আধিকারীকের কাছে ডেপুটেশন প্রদান করে৷ নেতৃবৃন্দ অভিযোগ করেন দলীয় কয়েকজন সমর্থক একটি বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়েছিল৷ তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ৷ অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে সিপিএম৷ এদিকে, শাসক দল যাই বলুক না কেন এটা আত্মরক্ষামূলক বলে মন্তব্য করেছে বিভিন্ন মহল৷ প্রকৃতপক্ষে তারা ভোট প্রচারের জন্যই ওই বাড়িতে গিয়েছিল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top