News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলে রেশনিং ও জোড়-বিজোড় ফর্মূলা প্রত্যাহার করল রাজ্য প্রশাসন
Image

পেট্রোলে রেশনিং ও জোড়-বিজোড় ফর্মূলা প্রত্যাহার করল রাজ্য প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ পেট্রোলের রেশনিং এবং জোড়-বিজোড় ফর্মূলা সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত petrolনিয়েছে রাজ্য সরকার৷ সূত্র অনুসারে জানা গেছে, শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ সে অনুযায়ী খাদ্য দপ্তরের অধিকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে, রো-রো রেকে করে শুক্রবার জ্বালানি তেল এসেছে৷ সূত্রের দাবি, ২৮টি ট্যাঙ্কারবাহী রো-রো রেক শুক্রবার রাতে চুড়াইবাড়ি স্টেশনে এসে পৌঁছেছে৷
বর্তমানে রাজ্যে পেট্রোল-ডিজেলের সংকটময় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ জাতীয় সড়ক দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করায় পেট্রোপণ্য রাজ্যে আসতে শুরু করেছে৷ রেলে করে জ্বালানি তেল আসায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে৷ গত কয়েকদিন আগে রাজ্যে পেট্রোলের মারাত্মক সংকট দেখা দেওয়ায় রেশনিং পদ্ধতি চালু করার পর জোড়-বিজোড় ফর্মূলাও শুরু করা হয়েছিল৷ জোড়-বিজোড় ফর্মূলা শীঘ্রই প্রত্যাহার করা হবে এসংক্রান্ত সংবাদ জাগরণে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷ তবে, রাজ্য সরকার এখন শুধু জোড়-বিজোড় ফর্মূলাই নয়, রেশনিং ব্যবস্থাও পেট্রোলের ক্ষেত্রে প্রত্যাহারের পথে হাঁটতে চলেছে৷ যতদূর জানা গেছে, শনিবার থেকেই পেট্রোলের রেশনিং এবং জোড়-বিজোড় ফর্মূলা সাময়িক তুলে দেওয়া হবে৷ কারণ, এখন চাহিদা অনুযায়ী সরবরাহে খুব একটা ঘাটতি নেই৷ রেলে করে জ্বালানি তেল নিয়ে আসা সম্ভব হওয়ায় সংকটময় পরিস্থিতির উত্তরণ হয়েছে বলে মনে করা হচ্ছে৷
সূত্র অনুসারে জানা গেছে, শুক্রবার রাতেই আরো একটি জ্বালানি তেলবাহী রো-রো রেক বদরপুরের ভাঙ্গা স্টেশন থেকে চুড়াইবাড়ি স্টেশনে এসে পৌঁছেছে৷ তাতে, পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের ২৮টি ট্যাঙ্কার রয়েছে৷ শনিবার চুড়াইবাড়ি স্টেশন থেকে ট্যাঙ্কারগুলি ধর্মনগর ডিপো’র উদ্দেশ্যে রওনা দেবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top