News Flash

  • Home
  • Uncategorized
  • কৃমিনাশক ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ পাঁচজন সুকলপড়ুয়া
Image

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ পাঁচজন সুকলপড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট৷৷ ফের কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়েছে পাঁচজন ছাত্রছাত্রী৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ধলাই জেলার আমবাসা Krimiমহকুমার উপনগর সত্যরাম চৌধুরী পাড়া সুকলে৷ অসুস্থ ছাত্রছাত্রীদের ভর্তি করানো হয়েছে ধলাই জেলা হাসপাতালে৷ ঘটনাকে কেন্দ্র করে অভি- ভাবকদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে জাতীয় কৃমি নাশক কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন সুকলে সরকারীভাবে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে সুকল পড়ুয়া ছাত্রছাত্রীদের৷ সম্প্রতি কদমতলা ব্লকের বেশ কয়েকটি সুকলের প্রায় সাড়ে তিনশ ছাত্রছাত্রী ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে৷ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুরও চালিয়েছিল৷ তার রেশ কাটতে না কাটতেই ধলাই জলায় অনুরূপ ঘটনা৷ জানা গিয়েছে, এদিন ছাত্রছাত্রীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়৷ ট্যাবলেট খাওয়ার পরপরই তারা পেটে ব্যাথা অনুভব করে এবং বমি করতে থাকে৷ সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top