নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ পারিবারিক বিবাদের জেরে এবং অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় দুই প্রতিবেশির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২ জন৷
অহতরা হলেন বাপি শীল এবং হিমাংশু শীল৷ ঘটনাটি ঘটে ফঠিকছরার হরিনাখলা এলাকায়৷ অভিযোগ হিমাংশু শীল দুঃচরিত্র ছিল৷ সে স্থানেই প্রতিবেশি সুভাষ শীলের বাড়িতে যেত৷ অভিযোগ হিমাংশু বাড়ির মহিলাদের উত্তক্ত করত৷ বুধবার রাতে সুভাষ শীলকে মারধর করে বলে অভিযোগ৷ এরপরই সুভাষ শীলের ভাই বাপি তাকে মারধর করে৷ দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় বাপি শীল ও হিমাংশু শীল৷ দুপরিবারের তরফে লেফুঙ্গা থানায় মামলা দায়ের করা হয়৷ দুজনেই জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ঐ এলাকায় রাজনৈতিক সুড়সুড়ি দেওয়া হচ্ছে৷ পুলিশ পরিস্থিতির উপর নজর রেখে চলেছে বলে খবর মিলেছে৷
অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় রক্তারক্তি কান্ড গুরুতর দু’জন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















