News Flash

  • Home
  • Uncategorized
  • হস্ততাঁত ও হস্তকারু শিল্প অধিকর্তার অফিসে সিআইডি হানা, সিজ বহু গুরুত্বপূর্ণ নথিপত্র
Image

হস্ততাঁত ও হস্তকারু শিল্প অধিকর্তার অফিসে সিআইডি হানা, সিজ বহু গুরুত্বপূর্ণ নথিপত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ হস্ততাঁত, হস্তকারু শিল্প অধিকর্তা অফিসে বৃহস্পতিবার আচমকা সিআইডি হানা দেয়৷ গুর্খাবস্তিস্থিত হস্ততাঁত ও হস্তকারু CIDশিল্প দপ্তরের অধিকর্তা টি কে চাকমা এবং ডেপুটি অধিকর্তা ড়ি দেববর্মা সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি’র তদন্তকারী দল৷ অধিকর্তার অফিস থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক, প্যান ড্রাইভ সহ অন্যান্য জিনিষপত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷ দপ্তরের অধিকর্তা টি কে চাকমা অবশ্য এবিষয়ে বিস্তারিত কোন তথ্য জানাননি৷ সিআইডি’র তদন্তকারী দলও তদন্তের স্বার্থে মুখ খুলেননি৷ তবে, জানা গেছে, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়ছয় করার অভিযোগ রয়েছে৷ এব্যাপারে কিছুদিন আগে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল৷ এরই পরিপ্রেক্ষিতে সিআইডি আজ হস্ততাঁত ও হস্তকারু শিল্প দপ্তরের অধিকর্তার অফিসে আচমকা হানা দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷ বাজেয়াপ্ত করা হার্ড ডিস্ক এবং প্যান ড্রাইভে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top