News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য দপ্তরের চরম উদাসীনতায় রাজ্যের হাসপাতালগুলিতে মিলছে না পর্যাপ্ত ভেকসিন, সর্প দংশনে আরও এক মহিলার মৃত্যু, চৌদ্দজনের জীবনদীপ নিভল ছয় মাসে
Image

স্বাস্থ্য দপ্তরের চরম উদাসীনতায় রাজ্যের হাসপাতালগুলিতে মিলছে না পর্যাপ্ত ভেকসিন, সর্প দংশনে আরও এক মহিলার মৃত্যু, চৌদ্দজনের জীবনদীপ নিভল ছয় মাসে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট৷৷ সর্প দংশনে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে৷ কোন হেলদোল নেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের৷ হাসপাতালে নেই পর্যাপ্ত AGMCপরিমাণে সর্প দংশনের রোগীদের ভেকসিন এন্টি ভেনাম সিরাম৷ আর এজন্য অকালে প্রাণ যাচ্ছে বহু মানুষের৷ গত ছয় মাসে চৌদ্দ জনের মৃত্যু হয়েছে সর্প দংশনে৷ প্রতিটি ক্ষেত্রেই হাসপাতালে ভেকসিন না থাকার বিষয়টি উঠে এসেছে৷ মঙ্গলবারও এক উপজাতি মহিলার মৃত্যু হয়েছে৷ তিনদিন আগে আরও এক যুবকের মৃত্যু হয়েছে ভেকসিন না থাকায়৷
বিষধর সাপের দংশনে মৃত্যু হল এক উপজাতি মহিলার৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে সাব্রুম মহকুমার চালিতাছড়া ঠাকুরছড়া এলাকায়৷ মৃতার নাম পঞ্চলক্ষ্মী ত্রিপুরা৷ ঘটনার পর মনু ও উদয়পুর হাসপাতালে নিয়ে গেলেও সর্প দংশনের ওষুধ না থাকায় জি বি হাসপাতালে আনার পথে মৃত্যু হয় তাঁর৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ সাব্রুমের চালিতাছড়া ঠাকুরছড়া এলাকায় ঘটনাটি ঘটে৷ ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ দংশন করে পঞ্চলক্ষ্মী ত্রিপুরার হাচে৷ সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ হয় পড়েন৷ চিৎকার শুরু করলে পাশের ঘর থেকে তার ছেলে ছুটে এসে সাপটিকে মেরে ফেলেন৷ সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় মনু হাসপাতালে৷ সেখানে সর্প দংশরে ওষুধ না থাকা সত্বেও তাকে রেখে দেন চিকিৎসকরা৷ এদিকে পঞ্চলক্ষ্মীর অবস্থা সংকটজনক হতে থাকেল বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়৷ কিন্তু সেখানেও সর্প দংশনের ওষুধ না থাকায় আগরতলা জি বি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ জি বি হাসপাতালে আসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় পঞ্চলক্ষ্মী ত্রিপুরা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
আশ্চর্য্যজনক বিষয় হচ্ছে, যেখানে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রতিটি হাসপাতালকে আধুনিক করে সাজাচ্ছে সেখানে সর্প দংশনের ওষুধই নেই গোমতী জেলা হাসপাতালে৷ পরপর দুটি হাসপাতালে ওষুধ না থাকায় অকালে প্রাণ গেল ঐ রমণীর৷ এনিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ সম্প্রতি কমলপুরেও ওষুধের অভাবে প্রাণ গিয়েছে এক ব্যক্তির৷ বিজ্ঞানের যুগে মানুষ যখন কুসংস্কার মুক্ত হয়ে বেড়িয়ে আসছেন তখন বড় বড় ইমারত গড়ে হাসপাতাল খোলা হলেও সেখানে অভাব রয়েছে ওষুধের৷ তা আবারও প্রমাণিত৷ তবে, দুটি হাসপাতালে ওষুধের যোগান থাকলে পঞ্চলক্ষ্মীকে বাঁচানো সম্ভব হত বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল৷
এদিকে, গত চৌদ্দ আগষ্ট একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল কমলপুর মহকুমার মায়াছড়ি পঞ্চায়েতে৷ গ্রামের যুবক শ্রীধর কন্দ (১৮) বিষধর সাপের দংশনে মারা াযয়৷ সর্প দংশনের সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে৷ তখন কর্তব্যরত চিকিৎসক ছিলেন প্রণব দেববর্মা৷ হাসপাতালে এন্ডি ভেনাম সিরাম না থাকায় জি বি হাসপাতালে রেফার করেন৷ পরিবারের আর্থিক অস্বচ্ছলতার জন্য তাকে জি বি হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয়নি৷ বাড়িতেই বিষধর সাপের দংশনে মারা যায় সে৷ এখানেও তার মৃত্যু হয় ভেকসিনের অভাবে৷
একের পর এক সর্প দংশনের রোগীর মৃত্যুর ঘটনায় একাংশ স্বাস্থ্যকর্মীও উদ্বিগ্ণ৷ প্রতিটি হাসপাতালে নিয়ম অনুযায়ী এন্টি ভেনাম সিরাম থাকার কথা৷ কিন্তু প্রতিটি হাসপাতালেই এই প্রতিশেধকের অভাব লক্ষ্য করা যাচ্ছে৷ আর সঠিক সময়ে প্রতিশেধক না দেওয়ার দরুন অকালে প্রাণ যাচ্ছে বহু মানুষের৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top