News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে টানা ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩
Image

উত্তরপ্রদেশে টানা ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩

লখনউ, ১৭ আগস্ট (হি.স.) : উত্তরপ্রদেশে টানা ভারী বৃষ্টিতে ৱুধবার পর‌্যন্ত মৃতু্য হয়েছে ১৩ জনের| এদের মধ্যে রায়বরেলিতেই মৃতের সংখ্যা ছ’জন| মাটির RAINবাড়িতে জল ঢুকে যাওয়ায় দেওয়াল ধসে মৃতু্য হয়েছে বলে পুলিশ জানিয়েছে|
মঙ্গলবার থেকেই টানা বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলে| খুরেহাটিতে বিদু্যস্পৃষ্ট হয়ে মারা গেছে দুজন| সীতাপুর জেলার থেড়ওয়া গ্রামেও বিদু্যস্পৃষ্ট হয়ে মৃতু্য হয়েছে মা ও শিশুকন্যার| লখনউয়ে একটি দেওয়াল ধসে মৃতু্য হয়েছে তিনজনের| ঘাগরা নদীতে জলস্ফীতির কারণে ভেসে গেছে বাহরেখ জেলার ২৪টিরও বেশি গ্রাম| চিত্রকূট জেলায় ৭৬ নম্বর জাতীয় সড়ক জলে ভেসে যাওয়ায় যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে| বৃষ্টির জেরে বালিয়া জেলার পরিস্থিতিও খারাপ হয়ে গিয়েছে| সেখানে ইতিমধ্যে গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইছে| বন্যায় বহু একর জমি ভেসে গেছে| ফলে কয়েকশো কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে জেলা প্রশাসন| ক্ষতিগ্রস্তদের ইতিমধ্যেই প্রশাসনের তরফে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে| খাদ্য ও ত্রাণ সামগ্রীরও ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top