News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, মৃত ৩ নিরাপত্তারক্ষী
Image

জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, মৃত ৩ নিরাপত্তারক্ষী

শ্রীনগর, ১৭ আগস্ট (হি.স.): বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধ ও প্রশাসনিক কারফিউ-এর কারণে এমনিতেই অচল ভূস্বর্গ| এরই মধ্যে জঙ্গি হামলায় রক্তাক্ত হল J&Kকাশ্মীর উপত্যকা| কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গিদের গুলিতে মৃতু্য হয়েছে ২ সেনা জওয়ান ও ১ পুলিশ কর্মীর| আহত হয়েছেন ৫ জন নিরাপত্তারক্ষী| ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা| গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, রাত ২.৩০ মিনিট নাগাদ (ৱুধবার) শ্রীনগর জাতীয় সড়কের উপর বারামুল্লা জেলায় পুলিশ ও সেনার কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা| জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃতু্য হয় ২ সেনা জওয়ান ও ১ পুলিশ কর্মীর| আহত হন পাঁচ জন নিরাপত্তারক্ষী| রাতের অন্ধকারে সড়কের উপরেই প্রায় ২০ মিনিট ধরে চলে গুলির লড়াই|
হিজৱুল মুজাহিদিন জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীর| তপ্ত ভূস্বর্গে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ভারতীয় সেনাকে| বিক্ষোভ এড়াতেই রাতের অন্ধকারে কনভয় নিয়ে এলাকা বদল করছিলেন নিরাপত্তা কর্মীরা, তাতেও কোনও লাভ হল না| সাম্প্রতিক অতীতে প্রথম বারের জন্য কাশ্মীরে জঙ্গি হামলায় আক্রান্ত হল সেনার কনভয়|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top