News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে যুবকের রহস্যজনক মৃত্যু
Image

কৈলাসহরে যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ আগস্ট ৷৷ কৈলাসহরের শ্রীনাথপুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ৷ মৃতদেহ পোস্ট মর্টেমের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে৷ নিহতের নাম কামাল হুসেন৷ বয়স ২০৷ বাড়ি শ্রীনাথপুরের এক নম্বর ওয়ার্ডে৷

suicideeশনিবার রাত ১০ টা নাগাদ বাবুরবাজার থেকে বাড়ি ফিরে যায় কামাল৷ রাতেই বাড়ি থেকে ফের বেরিয়ে যায়৷ রাতে আর বাড়ি ফিরে যায়নি৷ সকালে পাশের বাড়ির দরজার সামনেই তার মৃতদেহ দেখতে পান ফয়জুন্মেসা৷ তিনি ডেকে অন্যদেরও জানান৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ ছুটে যান এসডিপিও রাজীব সেনগুপ্ত, এসপি অজিত প্রতাপ সিং৷ মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ কিভাবে কামাল মারা গেছে সে সম্পর্কে পুলিশ অন্ধকারে৷ তবে মৃতদেহের পেট ও পিঠে কালসিটে দাগ রয়েছে৷ তদন্ত শুরু হয়েছে৷ তবে এলাকা সূত্রের খবর কামাল নেশার ট্যাবলেট বিক্রি করত৷ ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা বলেও অনুমান৷ পুলিশ সুপার অজিত প্রতাপ সিং জানালেন পুলিশ দ্রুত রহস্য উন্মোচন করবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top