News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়েদের জিনস পরায় নিষেজ্ঞা জারি করল মগধ মহিলা কলেজ
Image

মেয়েদের জিনস পরায় নিষেজ্ঞা জারি করল মগধ মহিলা কলেজ

পটনা, ১৪ আগস্ট (হি.স.) : মেয়েরা জিনস-শর্টস পরে কলেজে আসতে পারবেন না। এমনই নিষেজ্ঞা জারি করল মগধ মহিলা কলেজ কর্তৃপক্ষ । আগামী ১৬ আগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে ১,০০০ টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার নিয়ম না মানলে কলেজ থেকে নাম বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পরিবর্তে ওই কলেজে চালু করা হচ্ছে ড্রেস কোড। নতুন কোড অনুযায়ী ছাত্রীরা কলেজে পরে আসতে পারবেন সালোয়ার-কুর্তি। সঙ্গে নিতে হবে দোপাট্টা। কলেজ ব্লেজ়ারও পরিধান করা যেতে পারে। কলেজে আসতে হলে এই ড্রেস কোড মেনে চলতে হবে ছাত্রীদের । একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে মগধ মহিলা কলেজ কর্তৃপক্ষ।
এতে অবশ্য বেজায় চটেছেন কলেজের ছাত্রীরা। তাঁরা এর বিরোধিতাও করেছেন। তাঁদের কথায়, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কলেজ কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top