News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ১৩ আগস্ট৷৷ অটো এবং বিএসএফের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোর চালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বড়জলাস্থিত মহান ক্লাবের সামনে এই দুর্ঘটনাটি ঘটে৷ তাতে অটোর চালক প্রবীণ সেন(৪৩) গুরুতরভাবে আহত হন৷ গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন৷ প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিএসএফের গাড়িটি প্রবল বেগে এসে অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে৷ অটোটিকে ধাক্কা মেরে বিএসএফের গাড়িটি পালিয়ে যায়৷ পুলিশ এখনো ঐ গাড়িটি আটক করতে পারেনি৷
শনিবার দুপুর দেড়টায় সিপাহীজলা জেলার ছেচরীমাই এলাকায় ঘটে এক মর্মান্তিক যান দূর্ঘটনা৷ উদয়পুর থেকে আসা টিআর-০৩-৪০৪৩ নম্বরে একটি মারুতী খুব দ্রুতবেগে ছেচরীমাই সুকলের পাশে সোনামুড়াগামী টিআর-০১বি-১৪২৭ নম্বরের একটি বাসে ধাক্কা খেলে গুরুতর আহত হন মারুতী চালক নন্দন বর্দ্ধন (৪০) ও মারুতীর যাত্রী ঝুটন দাস (৩৫)৷ তাদের দুজনের বাড়িই উদয়পুরের জামজজুরি এলাকায়৷ দুজনকে দমকলবাহিনীর কর্মী নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে৷ হাসপাতালে চিকিৎসারত চিকিৎসক আহতদের মধ্যে নন্দন বর্দ্ধনের অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ পুলিশ গাড়ি দুটোকে আটক করেছে এবং একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বিশ্রামগঞ্জ থানায়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top