News Flash

  • Home
  • Uncategorized
  • দাবী পূরণ না হলে উদ্বাস্তুরা হুমকি দিলেন আত্মহত্যার
Image

দাবী পূরণ না হলে উদ্বাস্তুরা হুমকি দিলেন আত্মহত্যার

suicideeনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ আগস্ট৷৷ শুক্রবার দুপুরে তিন দফা দাবি সনদ নিয়ে বিশ্রামগঞ্জের মহাশাসক কার্যালয়ের এডিএম মানিক লাল দাসের নিকট উদ্বাস্তু উন্নয়ন কমিটি ডেপুটেশান প্রদান করেন৷ দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে উদ্বাস্তুরা৷  এমনই চাঞ্চল্যকর অভিমত ব্যক্ত করলেন৷ তাদের অভিযোগ উগ্রপন্থী হামলার ভিটেমাটি ছেড়ে আসা উদ্বাস্তু পরিবারগুলো দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করে যাচ্ছে৷ কাজের কাজ কিছুই হচ্ছে না৷ তাই ডেপুটেশান প্রদান করতে বাধ্য  হয়৷ অথচ সরকার তাদের আন্দোলনের কোন সাড়া দেয়নি৷ দাবিগুলো হল উদ্বাস্তু পরিবারগুলোকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া, তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা এবং উদ্বাস্তু পরিবার গুলোকে এককালীন ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা৷ সিপাহিজলা জেলার অতিরিক্ত জেলাশাসক মানিক লাল দাস জানান, অনেক আগেই তাদের ছোটখাটো দাবি পূরণ করা হয়েছে৷ এবার তাদের এই দাবিগুলো পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে৷ এদিনের ডেপুটেশানের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলা ও সিপাহিজলা জেলায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর এবং সহ সম্পাদক রাখাল দেবনাথ সহ অন্যান্যরা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top