নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ আগস্ট৷৷ শুক্রবার দুপুরে তিন দফা দাবি সনদ নিয়ে বিশ্রামগঞ্জের মহাশাসক কার্যালয়ের এডিএম মানিক লাল দাসের নিকট উদ্বাস্তু উন্নয়ন কমিটি ডেপুটেশান প্রদান করেন৷ দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে উদ্বাস্তুরা৷ এমনই চাঞ্চল্যকর অভিমত ব্যক্ত করলেন৷ তাদের অভিযোগ উগ্রপন্থী হামলার ভিটেমাটি ছেড়ে আসা উদ্বাস্তু পরিবারগুলো দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করে যাচ্ছে৷ কাজের কাজ কিছুই হচ্ছে না৷ তাই ডেপুটেশান প্রদান করতে বাধ্য হয়৷ অথচ সরকার তাদের আন্দোলনের কোন সাড়া দেয়নি৷ দাবিগুলো হল উদ্বাস্তু পরিবারগুলোকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া, তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা এবং উদ্বাস্তু পরিবার গুলোকে এককালীন ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা৷ সিপাহিজলা জেলার অতিরিক্ত জেলাশাসক মানিক লাল দাস জানান, অনেক আগেই তাদের ছোটখাটো দাবি পূরণ করা হয়েছে৷ এবার তাদের এই দাবিগুলো পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে৷ এদিনের ডেপুটেশানের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলা ও সিপাহিজলা জেলায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর এবং সহ সম্পাদক রাখাল দেবনাথ সহ অন্যান্যরা৷
দাবী পূরণ না হলে উদ্বাস্তুরা হুমকি দিলেন আত্মহত্যার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















