News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলার বংশীবাড়িতে উদ্ধার লক্ষ লক্ষ টাকার বেআইনী কাঠ
Image

সিপাহীজলার বংশীবাড়িতে উদ্ধার লক্ষ লক্ষ টাকার বেআইনী কাঠ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ আগস্ট৷৷ গোপন সূত্রের ভিত্তিতে সিপাহিজলা জেলার বংশীবাড়ি এলাকা থেকে আনুমানিক তিন লক্ষ টাকার অবৈধ বনজ সম্পদ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা৷ বিশালগড় বংশীবাড়ি এলাকায় হানা দিয়ে বন দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে বহু চোরাই কাঠ ও মেশিন উদ্ধার করে৷ বহু অভিযান চালিয়েও বন দস্যুদের কাউকে গ্রেপ্তা করতে সক্ষম হয়নি৷ চোরাকারবারীরাও পুলিশ ও বনকর্মীদের খবর পেয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ দীর্ঘদিন ধরে জঙ্গলে অবৈধ ভাবে কাঠ, চোরাই মেশিন বসিয়ে বন দস্যুরা দামি গাছগুলো কেটে নিয়ে পালিয়ে যেতে  সক্ষম হচ্ছে৷ বনকর্মীদের দেখে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় বনদস্যুরা৷ জানা গেছে, একটি কা চেরাই মেশিন, একটি জেনারেটর ও লক্ষাধিক টাকার চেরাই কাঠ উদ্ধার করে ফিরে আসতে হয় বনকর্মীদের৷ অভিযানের প্রধান নেত্রী ছিলেন বিশালগড় মহকুমার বন আধিকারিক পৌশালি রায়৷ তাছাড়া অভিযানে ছিলেন ফরেস্ট রেঞ্জার দয়াময় চক্রবর্তী ও অন্যান্য বনকর্মীরা৷ উদ্ধারকৃত বনজ সম্পদের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা৷ পৌশালি রায় জানান এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top