News Flash

  • Home
  • Uncategorized
  • গোলাঘাটি শহীদ স্মৃতি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে তথ্য ও সংসৃকতি মন্ত্রীর গুরুত্বারোপ
Image

গোলাঘাটি শহীদ স্মৃতি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে তথ্য ও সংসৃকতি মন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, বিশ্রমগঞ্জন, ১০ আগষ্ট৷৷ গোলাঘাটির কৃষক শহীদদের স্মৃতিতে সিপাহীজলা জেলার জম্পুইজলা ব্লকের দয়ারাম পাড়া ভিলেজের ভক্ত ঠাকুর পাড়ায় গোলাঘাটি শহীদ স্মৃতি প্রকল্পের কাজ এগিয়ে চলেছে৷ এই প্রকল্পের বাস্তাবায়ণ ও অগ্রগতি নিয়ে আজ  ভক্ত ঠাকুর পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিধায়ক কেশব দেববর্মা, জম্পুইজলা বি এ সি চেয়ারম্যান রমেন্দ্র দেববর্মা, এম ডি সি সন্তোষ দেববর্মা, তথ্য ও সংসৃকতি দপ্তরের বিশেষ সচিব এম এল দে, অধিকর্তা মৃণলকান্তি নাথ, সিপাহীজলা জেলার জেলাশাসক প্রদীপ কুমার চক্রবর্তী, পর্যটন দপ্তরে অধিকর্তা তাপস রায় সহ বিভিন্ন দপ্তরের পদস্ত আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ সভায় তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা গোলাঘাটি শহীদ স্মৃতি প্রকল্পের সব ধরণের কাজ চলতি অর্থ বছরের মধ্যে শেষ কররা জন্য সংশ্লিষ্ট আধিারিকদের নির্দেশ দেন৷ এই প্রকল্পের কাজগুলির মধ্যে আর সি সি সেতু, ফুট কোর্ট সহ বিশ্রামাগার, ওয়াচ টাওয়ার, কমিউনিটি হল, তথ্য সুবিধা কেন্দ্র, মুক্ত মঞ্চ সহ বিনোদনের যাবতীয় সুবিধা অন্তভুর্ক্ত রয়েছে৷ গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তত্বাবধায়ক বাস্তুকার ক্ষুদিরাম ত্রিপুরা সভায় জানান, এই প্রকল্পের অধীন সি সি ফুট ব্রীজটি নির্মাণের কাজ শেষ হয়েছে৷ তাছাড়া, গোলাঘাটি শহীদ স্মৃতি প্রকল্পে গ্রামোন্নয়ন দপ্তর থেকে দুটি ওয়াচ টাওয়ার, একটি মুক্ত মঞ্চ, একটি কমিউনিটি হল ও ফুড কোর্ট নির্মাণের কাজ শুরু হয়েছে৷ সভায় বন দপ্তরের সিপাহীজলার আধিকারিক জানান, এই প্রকল্পের অন্তর্গত রাস্তার দু’ ধারে ফল ও নানান অর্থকরী গাছ রোপণ, সীমানা নিধারণকারী সজীব ঝাড় তৈরী ও দুটি টংঘর নির্মাণের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে৷ দয়ারাম পাড়া এ ডি সি ভিলেজের এই ভক্ত ঠাকুর পাড়ায় গোলাঘাটি শহীদ স্মৃতি প্রকল্প এলাকায় বিদ্যুৎতায়ন, রাস্তার দু’পাশে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর ব্যবস্থা, পানীয়  জলের সুবিধা, পর্যটন দপ্তরের মাধ্যমে সুদৃশও পর্যটন পার্ক, শৌচাগারের ব্যবস্থা গড়ে তোলা ইত্যাদি এই পরিকল্পনার অন্তভুর্ক্ত রয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top