News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

আমবাসায় বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, আমবাসা, ১০ আগষ্ট৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ সকালে ধলাই জেলা সদরে আমবাসা ফরেষ্ট গেষ্ট হাউস, আমবাসা চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাকা বাড়ীর নির্মাণ কাজ এবং নব নির্মিত আমবাসা টাউন হল পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্য সচিব যশপাল সিং, ধলাই জেলা শাসক বিকাশ সিং, বন দপ্তরের জেলা আধিকারিক ভানুমতি জি, আমবাসা মহকুমা শাসক মুক্তিপদ পাল সহ অন্যান্য আধিকারিকগণ৷
বন দপ্তরের বরাদ্দ অর্থে ৫ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৩০ শয্যা বিশিষ্ট আমবাসা ফরেষ্ট গেষ্ট হাউস পরিদর্শনকত্রালে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই গেষ্ট হাউসের বিদ্যুৎ ব্যবস্থা সহ অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সঠিক ভাবে করার জন্য পূর্ত এবং বন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ অন্যদিকে, বিদ্যালয় শিক্ষা দপ্তরের বরাদ্দ অর্থে ৩ কোটি ৯৬ ল৭ ৭৯ হাজার টাকা ব্যয়ে নির্মীয়মান চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাকা বাড়ির নির্মাণ কাজ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী এই বিদ্যালয়ের পাকা বাড়ি নির্মাণ কাজে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য এবং বিদ্যালয়ের সামনের রাস্তাটিকে আরো প্রশস্ত করার নির্দেশ দেন পূর্ত দপ্তরের আধিকারিককে৷ এছাড়া, নগর উন্নয়ন দপ্তরে বরাদ্দ অর্থে ৯কোটি ৬৮ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত ৮৮৪ টি আসন বিশিষ্ট আমবাসা দ্বিতল টাউন হলটিও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top