News Flash

  • Home
  • Uncategorized
  • সিমনা তমাকারি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সাতজন প্রার্থী
Image

সিমনা তমাকারি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সাতজন প্রার্থী

election-websiteনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ১৩ সিমনা তমাকারি (এসটি) নির্বাচন ক্ষেত্রের উপনির্বাচনে সাতজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ আজ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন কোন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর যারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তারা হলেন- ভারতীয় জাতীয় কংগ্রেসের কিশোর দেববর্মা, সিপিআই(এম) প্রার্থী কুমুদ দেববর্মা, ভারতীয় জনতা পার্টির হিরামণি দেববর্মা, টিপিপি প্রার্থী অনন্ত উরাং, আইএনপিটি দলের প্রার্থী নির্মল দেববর্মা, আইপিএফটি প্রার্থী মঙ্গল দেববর্মা এবং নির্দল প্রার্থী সোনাচরণ দেববর্মায এডিসি’র ১৩-সিমনা তমাকারি উপনির্বাচন ক্ষেত্রের রিটার্নিং অফিসার সোমবার এই সংবাদ জানিয়েছেন৷
আসন্ন ১৩ সিমনা-তমাকারী (এসটি) জেলা পরিষদ ২০১৬ উপনির্বাচনে ভোট পূর্ব, ভোটের সময় এবং ভোট পরবর্তী হিংসা এড়ানোর লক্ষ্যে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডা মিলিন্দ রামটেকে এক বিজ্ঞপ্তিতে মোহনপুর মহকুমার অন্তর্গত সমস্ত প্রকার লাইসেন্স প্রাপ্ত আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে জমা দিতে নির্দেশ দিয়েছেন৷ আগ্ণেয়াস্ত্র আইন, ১৯৫৯ অনুসারে জেলা শাসক এই আদেশ জারি করেছেন৷ ব্যাঙ্কে নিরাপত্তার কাজে নিয়োজিত সিকিউরিটি গার্ডদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছাড়া লাইসেন্স প্রাপ্ত সমস্ত আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ১৬ আগস্ট , ২০১৬ এর মধ্যে জমা দিতে হবে৷ অন্যথায় আগ্ণেয়াস্ত্র আইন, ১৯৫৯ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
আদেশে বলা হয়েছে, কোন ব্যক্তির হেপাজতে উল্লিখিত তারিখের পরেও আগ্ণেয়াস্ত্র বা গোলাবারুদ পাওয়া গেলে আগ্ণেয়াস্ত্র আইন, ১৯৫৯ অনুযায়ী দোষী সাব্যস্থ হবেন এবং তাদের আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হবে৷ এই আদেশ উপনির্বাচনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top