News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে গুরুতর জখম চার যুবক
Image

যান সন্ত্রাসে গুরুতর জখম চার যুবক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ আগষ্ট৷৷ আবারো বাইক এবং সুকটির মুখোমুখী সংঘর্ষে আহত হয়েছে চারজন৷ এর মধ্যে দুই জনের অবস্থা সঙ্কজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে চারটা নাগাদ অম্পি-তেলিয়ামুড়া সড়কে৷
সংবাদে প্রকাশ, টিআর-০১-টি-৭৬২০ নম্বরের একটি বাইক তেলিয়ামুড়া থেকে তৈদুর দিকে যাচ্ছিল৷ বাইকের চালক মন্টু দেববর্মা (৩২)৷ বিপরীত দিক থেকে তিনজন যুবক কাহাম দেববর্মা (২১), আকাশ জমাতিয়া (১৮) এবং রোস্তম দেববর্মা (১৮) টিআর-০৬-৮০৩৭ নম্বরের একটি সুকটি নিয়ে তেলিয়ামুড়া শহরের আসছিল৷ গামাইবাড়ি এলাকায় বাইক ও সুকটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে বাইক ও সুকটি থেকে ছিটকে পড়ে চারজনই৷ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়াস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা৷ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিয়ে যায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে৷ বাইকের চালক মন্টু দেববর্মা ও সুকটি চালক রোস্তম দেববর্মার অবস্থা সংকটজনক হওয়ায় তাদের আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ সুকটি ও বাইকটি আটক করেছে৷ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সুকটির চালক সহ দুই আরোহী নেশাগ্রস্ত ছিল৷ তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পড়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top