News Flash

  • Home
  • Uncategorized
  • টাক্কালের কোপে পাহাড়ে ঝড়ে পড়ছে জোড়া পাতা
Image

টাক্কালের কোপে পাহাড়ে ঝড়ে পড়ছে জোড়া পাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ ২০১৮ এর বিধানসভা নির্বাচনেক সামনে রেখে পাহাড়ে সংগঠনকে শক্তিশালী করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পৃথক রাজ্যের দাবীদার টাক্কাল চিহ্ণের দল আইপিএফটি৷ এই দলের ‘কোপে’ ঝড়ে পড়ছে বাম বিরোধী অন্যতম উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল জোড়া পাতা প্রতীকের আইএনপিটি৷
এডিসির সিমনা তমাকারী কেন্দ্রের উপনির্বাচনের আগে রবিবার দুই ভিলেজ কমিটির ৮জন নির্বাচিত সদস্য সহ ৫৫ জন আইপিএফটি দলে যোগদান করেন৷ হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের স্বাগত জানান আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
রাজ্যের উপজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন আইএনপিটি দলের ভাঙ্গন অব্যাহত রয়েছে৷ রবিবার দুই ভিলেজ কমিটির আইএনপিটির ৮ জন নির্বাচিত সদস্য সহ ৫৫জন কর্মী সমর্থক আইএনপিটি দলে যোগদান করেন৷ রবিবার শহরের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা এই সংবাদ জানান৷ শ্রী দেববর্মা আরো জানান, এর ফলে আইপিএফটি দল আরো সংগঠিত হল৷ সাংবাদিক সম্মেলনে নবাগতদের পরিচিতি দিয়ে আইপিএফটি দলের সহকারী সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা জানান গঙ্গানগর আরডি ব্লকের গন্নমনি এডিসি ভিলেজ কমিটির নির্বাচিত সদস্য অমিরু রিয়াং, দলকুমার ত্রিপুরা, শান্তি রিয়াং এবং দলরাম রিয়াং সহ ৪৫ জন আইএনপিটি সদস্য আইপিএফটি দলে যোগদান করেন৷ এছাড়া ডম্বুরনগর আরডি ব্লকের ধলাঝরী এডিসি ভিলেজ কমিটির সুথরাই রিয়াং, রতন কুমার চাকমা, বিক্রম জয়রিয়াং এবং অলিকুমার রিয়াং সহ ১০ জন আইএনপিটি সদস্যও আইপিএফটি দলে যোগদান করেন বলেও আইপিএফটির সহকারী সাধারণ সম্পাদক রাজেশ্বর দেববর্মা জানিয়েছেন৷ সম্প্রতি খুমুলুঙয়ে অনুষ্ঠিত জিএমপির কেন্দ্রীয় সম্মেলনের প্রকাশ্য জনসভায় আইপিএফটি সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মা৷ শ্রী দেববর্মা জানান, মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় ভাঙ্গা রেকর্ডই বাজিয়েছেন৷ এতে আইপিএফটি দলই লাভবান হবে৷ এডিসির সিমনা তমাকারী উপনির্বাচনের আগে আরো ভাঙন আইএনপিটি৷ দুই ভিলেজ কমিটির ৮ নির্বাচিত সদস্য সহ আইপিএফটিতে যোগ দিলেন ৫৫ জন সদস্য৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top