News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে একই রাতে সাতটি দোকানে চুরি
Image

সিধাইয়ে একই রাতে সাতটি দোকানে চুরি

thief_by_beachrain-d47s4sbনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷ সিধাইয়ের ডি এম কলোনী বাজারে একই রাতে সাতটি দোকানে চুরির ঘটনা ঘটেছে৷ চোর সন্দেহে একজনকে আটক করা হয়েছে৷ ব্যবসায়ী ও এলাকাবাসী নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন৷
সিধাই থানা এলাকার ডি এম কলোনী বাজারে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ একই রাতে সাতটি দোকানে চুরি হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সিধাই থানা এলাকায় প্রায় প্রতিনিয়তই এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে৷ পরপর এসব ঘটনা ঘটলেও পুলিশ সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুসছেন ব্যবসায়ী ও এলাকাবাসী৷ চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে৷ তার নাম তাপস সরকার৷ সিধাইয়ের ডি এম কলোনী বাজার সহ অন্যান্য এলাকাগুলিতে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top