News Flash

  • Home
  • Uncategorized
  • বিরহ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা দম্পতির
Image

বিরহ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা দম্পতির

suicideeনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ আগষ্ট৷৷ বিরহের বেদনা সহ্য করতে না পেরে এবং নিজের একমাত্র সন্তানকে ভুলে আত্মহত্যার চেষ্টা করে দম্পতি৷ বর্তমানে দম্পতি জিবি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন৷ মর্মান্তিক ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায়৷ ঘটনার বিবরনে জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায় বাসিন্দা মমতা দাস (২৬) এর সাথে সামাজিক ভাবে বিয়ে হয় আগরতলার নারায়ণপুরের বাসিন্দা রাকেশ দাস (৩০) এর বছর তিনেক পূর্বে৷ এরই মধ্যে তাদের একটি সন্তানও হয়৷ কোনো একটি বিষয় নিয়ে রাকেশ তার শুশ্বড় বাড়ীর সাথে সুসর্ম্পক ছিলনা৷
এদিকে রাকেশের স্ত্রী মমতা নিজের বাপের বাড়িতে বেড়াতে এসে সে আর স্বামীর ঘরে ফিরে যাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে৷ মমতা তার সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতে শুরু করে৷ গত বুধবার রাকেশ তার স্ত্রী মমতাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুরস্থিত শুশ্বড় বাড়ীতে আসে৷ কিন্তু মমতা তার স্বামীর ঘরে ফিরে যেতে চাইলেও বাঁধ সাধে তার বাবা এর পরক্ষনেই আত্ম অভিমানে তথা স্বামী স্ত্রী বিরহ বেদনা সহ্য করতে না পেরে এক সাথে কীটনাশক ঔষুধ খায়৷ কিছুক্ষন পর রাকেশ দাস ও মমতা দাস অচৈতন্য হয়ে পড়ে৷ বাড়ী ঘরের লোকজন এই দম্পতি তড়িঘড়ি তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ কর্তব্যরত চিকিৎসক তাদের জিবি হাসপাতালে রেফার করে দয়ে৷ জানা গেছে, এই দম্পতি জিবিতে সংকট জনক অবস্থায় চিকিৎসাধীন৷ এব্যাপারে রাকেশে বাড়ির লোকজন তেলিয়ামুড়া থানায় এক অভিযোগ দায়ের করে মমতা দাসের বাবার বিরুদ্ধে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top