News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম চারজন, ক্ষুব্ধ জনতার পথ অবরোধ
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম চারজন, ক্ষুব্ধ জনতার পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, আগরতলা, ৫ আগষ্ট৷৷ যান দুর্ঘটনায় আসাম আগরতলা জাতীয় সড়ক প্রায় তিন ঘন্টার জন্য

মুঙ্গিয়াকামীতে দুই ট্রাকের সংঘর্ষ৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷
মুঙ্গিয়াকামীতে দুই ট্রাকের সংঘর্ষ৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

স্তব্ধ৷ আটকে পড়েছে উভয় দিকে কয়েকশো গাড়ি৷ নেই প্রশাসনের তৎপরতা, যাত্রীদের মধ্যে হয় ক্ষোভের সঞ্চার৷ পরবর্তী সময়ে সন্ধ্যা ৬টা নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ ও মুঙ্গিয়াকামী থানার পুলিশের যৌথ সহযোগীতায়, রিকোভারী ভ্যান এসে রাস্তা স্বাভাবিক করতে সক্ষম হয়৷ ঘটনায় জানা যায় শুক্রবার দুপুর ২টা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন চালমাঘাটের বিশ্বকর্মা মন্দির সংলগ্ণ এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে ধর্মনগর থেকে টিআর০১এবি- ১৯১৮ নম্বরের ম্যক্স পিক আপ ট্রাকের সাথে অগারতলা থেকে ধর্মনগরগামী টিআর০১সি-১৮৪১ নম্বরের ১২ টাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ ট্রাকটি এফ সি আই এর চাল নিয়ে ধর্মনগর যাচ্ছিল৷ সংঘর্ষে মেস্কি ট্রাকের চালক সৌগত চৌধুরী (৩৬) ও তার সহ চালক সঞ্জিব সরকার (৩৭) আহত হয়৷ এলাকাবাসী অগ্ণী নিবার্পক দপ্তরে খবর দিলে দমকল বাহিনী তাদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে মেস্কি ট্রাকের চালক সৌগত চৌধুরী অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে৷ ট্রাক গাড়ির চালক পলাতক৷ পুলিশ গাড়ি দুটিকে আটক করে৷
এদিকে, খয়েরপুর-আমতলী বাইপাসের মহেশখলা এলাকায় একটি বালিবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর জখম হয়েছে বাইক চালক৷ গুরুতর আহত বাইক চালকের নাম অমৃত দাস৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অমৃত দাসকে উদ্ধার করে জি বি হাসপাতালে পাঠায়৷ অন্যদিকে চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ এই ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা দেখা গেয়৷ স্থানীয় ক্ষুব্ধ জনগতা পথ অবরোধ করে রাখে বাইপাসে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ আটক করা হয়েছে ট্রাক ও বাইকটিকে৷ স্থানীয় জনগণের অভিযোগ প্রতিদিন মাত্রাতিরিক্ত গতিতে এই বাইপাস দিয়ে প্রচুর সংখ্যায় যানবাহন যাতায়াত করে৷ এই বিষয়ে পুলিশের তরফ থেকে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷
এদিকে, শহরের লাল বাহাদুর ক্লাব সংলগ্ণ এলাকায় শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অটোর ধাক্কায় রিক্সা নিয়ে ছিটকে পড়ে এক রিক্সা চালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ তার নাম প্রবাল ঋষিদাস৷ বাড়ি রানীরবাজারে৷ তাকে জি বি হাসপাতালে ভতি করা হয়েছে৷ অটো নিয়ে চালক পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় জনগণ৷ পুলিশ অটো চালককে খঁুজছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top