News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার সফর ঘিরে আগরতলায় তৃণমূলের বাইক মিছিল
Image

মমতার সফর ঘিরে আগরতলায় তৃণমূলের বাইক মিছিল

TMC BIKEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ তৃণমূল নেত্রী মমতা  ব্যানার্জির সমাবেশকে সফল আকার দিতে শুক্রবার আগরতলায় বাইক মিছিল সংগঠিত করে প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ প্রদেশ সভাপতি সুরজিৎ দত্তের নেতৃত্বে এই বাইক মিছিল শহরের বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছে৷ রামনগর থেকে মিছিলটি বের হয়ে কৃষ্ণনগর, জিবি, ইন্দ্রনগর, বনমালিপুর এবং আগরতলার মূল রাস্তা ধরে বড়দোয়ালী এলাকা পর্যন্ত পরিক্রমা করে এই বাইক মিছিল৷ আগামী ৯ আগস্ট আগরতলায় বিবেকানন্দ ময়দানে তৃণমূল নেত্রীর সমাবেশের আয়োজন করেছেন প্রদেশ নেতৃত্বরা৷ ঐ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবারই রাজ্যে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি সাংসদ মুকুল রায়৷ শুক্রবার তিনি কলকাতায় ফিরে গেছেন৷ তার আগে রাজ্যে তৃণমূল কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে ভোকাল টনিকও দিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top