News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ার বহু রেশনে নেই চাল, খাদ্য সংকটে নাভিশ্বাস ভোক্তাদের
Image

সোনামুড়ার বহু রেশনে নেই চাল, খাদ্য সংকটে নাভিশ্বাস ভোক্তাদের

riceeনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৪ আগষ্ট৷৷ তীব্র খাদ্য সংকটের মুখে পড়ল সোনামুড়ার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ৷ মাসের পাঁচ তারিখ হতে চলেছে এখনও রেশনে পৌঁছায়নি চাল৷ উত্তর ও দক্ষিণ কলমচৌরা থেকে ইউ সি নগর পর্যন্ত মোট দশটি রেশনে এখনও চাল পৌঁছায়নি৷ ভোক্তারা ক্ষোভে ফুসছেন৷
সংবাদে প্রকাশ, প্রতিমাসের ১-২ তারিখের মধ্যে রেশনে চাল পৌঁছানো হয়৷ স্বভাবিকভাবেই ডিলাররা ২০-২৫ তারিখে ডিও কেটে চালের বরাদ্দ চেয়ে থাকেন৷ কিন্তু এই এলাকায় ডিও কাটার পরও চাল পৌঁছানো হয়নি৷ ডিলাররা নিজেদের উদ্যোগেই রেশনে চাল পরিবহণ করে থাকেন৷ এজন্য একজনকে পরিবহণের জন্য বরাত দেওয়া হয়৷ এই রেশনগুলিতে চাল পরিবহণ করার জন্য বরাত পান অনিতা সাহা৷ ইংরেজী মাসের পাঁচ তারিখ হয়ে গিয়েছে কিন্তু চাল সরবরাহ করা হয়নি৷ এই ব্যাপারে সোনামুড়া মহকুমার খাদ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনিও কোন সদুত্তর দিতে পারেননি৷ এদিকে, রেশনে চাল না পাওয়ায় খোলা বাজার থেকে অধিক দামে চাল কিনতে হচ্ছে ভোক্তাদের৷ এদিকে, সীমান্ত এলাকায় ঐসব রেশনের ভোক্তারা সিংহভাগই গরীব অংশের৷ রুজি রুটির জন্য তারা কৃষিকাজ কিংবা শ্রমিকের পেশায় নিযুক্ত৷ তাদের পক্ষে খোলা বাজার থেকে অতিরিক্ত দামে চাল কিনে ক্ষুধা নিবারণ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে৷ অবিলম্বে ঐসব রেশন দোকানে চাল সরবরাহ করার দাবী জানিয়েছেন দিপালী মালাকার, সীতারাণী সরকার সহ আরোও কয়েকজন ভোক্তা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top