News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম-তৃণমূলে সংঘর্ষে উত্তপ্ত সাব্রুম, থানায় ডেপুটেশন, মামলা
Image

সিপিএম-তৃণমূলে সংঘর্ষে উত্তপ্ত সাব্রুম, থানায় ডেপুটেশন, মামলা

attackবিশেষ প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট৷৷ দক্ষিণ জেলার সাব্রুমে শাসক দল সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বিবাদ ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে৷ মঙ্গলবার
সিপিআইএম ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে সাব্রুমের দমদমিয়া৷ পরিকল্পিতভাবেই শাসক দলের ক্যাডার বাহিনী তৃণমূল কংগ্রেসের এক যুব নেতার উপর হামলা চালায় বলে অভিযোগ৷ পেট্রোল পাম্পে জ্বালানী নিতে গিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের যুব নেতা তাপস লোধ৷ ঘটনার প্রতিবাদে সাব্রুম থানায় ডেপুটেশন এবং সাব্রুম শহরে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল কংগ্রেস৷
পেট্রোলের দাবিতে আন্দোলন করতে গিয়ে সিপিআইএম তৃণমূল সংঘর্ষে আহত তৃণমূল নেতা৷ পেট্রোল চাইতে গিয়ে সিপিআইএম ক্যাডার বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা তাপস লোধ৷ দমদমা পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে গেলে সাব্রুমের হরিণার শাসক দলের কট্টর সমর্থক নিস্পন চৌধুরী এবং সিআইটিইউ নেতা সঞ্জয় দেবের নেতৃত্বে একদল ক্যাডার বাহিনীর তার উপর হামলা চালায় বলে অভিযোগ৷
মঙ্গলবার পেট্রোল দেওয়ার কথাছিল দমদমা পাম্পে৷ কিন্তু সিপিআইএম ক্যাডার বাহিনী সেখানে পেট্রোল লাইন নিয়ন্ত্রণ করছিল৷ অভিযোগ ঐ সময় সে গেলে ক্ষেপে যায় ক্যাডার বাহিনী৷
এদিন ঘটনার পর সাব্রুম শহরে বিক্ষোভ মিছিলে করেছে তৃণমূল কংগ্রেস৷ দুপুরে তৃণমূল নেতা শান্তিপ্রিয় ভৌমিক ও শংকর রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল সাব্রুম থানায় গিয়ে ডেপুটেশন দেয়৷ পাশাপাশি বিক্ষোভও দেখায়৷ ঘটনাকে কেন্দ্র করে সাব্রুমে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে ঘটনা অস্বীকার করেছে শাসক দল সিপিআইএম৷ বিষয়টি নিয়ে রাজনীতির পারদ আরো তুঙ্গে ওঠার আশঙ্কা দেখা গিয়েছে৷ যে কোন সময় দু’দলের সমর্থকদের মধ্যে ফের অঘটন ঘটে যাওয়ার আশঙ্কাও রয়েছে৷ অবশ্য পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়৷ ভীতসন্ত্রস্ত স্থানীয় জনগণ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top