News Flash

  • Home
  • Uncategorized
  • কালোবাজারীর জন্য মজুত ১০০০ লিটার পেট্রোল ও ডিজেল উদ্ধার উদয়পুরে
Image

কালোবাজারীর জন্য মজুত ১০০০ লিটার পেট্রোল ও ডিজেল উদ্ধার উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ আগস্ট৷৷ রাজ্যে পেট্রো পণ্যের সংকট অব্যাহত রয়েছে৷ রাজধানী আগরতলা শহরে সংকট

উদয়পুরের ফুলকুমারীতে উদ্ধার করা হয় ১০০০ লিটার পেট্রোল ও ডিজেল৷ ছবি নিজস্ব৷
উদয়পুরের ফুলকুমারীতে উদ্ধার করা হয় ১০০০ লিটার পেট্রোল ও ডিজেল৷ ছবি নিজস্ব৷

মোকাবেলার জন্য প্রয়াস জারি থাকলেও জেলা ও মহকুমা শহরগুলিতে সংকট এখনো চরমে৷ ফলে ঐসব এলাকায় দুর্ভোগ বহাল রয়েছে৷ সে কারণেই অবরোধ পথ অবরোধ সহ নানা অঘটন প্রতিনিয়ত ঘটে চলেছে৷
রাজ্যে যখন পেট্রোল সংকট চলছে তখন এক শ্রেণীর কালোবাজারি বে-আইনীভাবে পেট্রোল জমিয়ে রেখে চড়া দামে বিক্রি করছে৷ প্রতিদিন ট্যাঙ্কার আসলেও সংকট এখনো চলছে৷ অবশেষে এই সংকটের নিরসনে কালোবাজারীদের পাকড়াও করতে ময়দানে নামল উদয়পুর মহকুমা প্রশাসন৷ মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উদয়পুর শহরের ফুলকুমারি এলাকা থেকে প্রায় ১০০০ লিটার পেট্রোল-ডিজেল উদ্ধার করল প্রশাসন৷
খুলে গেছে আসামের লোয়ারপোয়া দিয়ে জাতীয় সড়ক৷ কিন্তু তা সত্ত্বেও রাজ্যে পেট্রোপণ্য সংকট৷ প্রতিদিন ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার ধর্মনগর ডিপো থেকে রওয়ানা হলেও প্রতিটি পেট্রোল পাম্পে দেওয়া হচ্ছে না৷ পেট্রোল পাশাপাশি ডিজেলও৷ পেট্রোল পাম্পে জ্বালানি না মিললেও খোলাবাজারে চড়াদামে বিক্রি হচ্ছে৷ ২০০-২৫০ কিংবা ৩০০ টাকা লিটার করে খোলা বাজারে কালোবাজারীরা পেট্রোল বিক্রি করে চলেছে৷ সাধারণ মানুষের তরফে এই অভিযোগ আসা মাত্রই নড়েচড়ে বসেছে উদয়পুর মহকুমা প্রশাসন৷ মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নামেন উদয়পুর মহকুমা শাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়৷ মহকুমা পুলিশ আধিকারিক রাজেন্দ্র দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী৷ অভিযান চালিয়ে মহকুমার ফুলকুমারি এলাকা থেকে প্রায় ১০০০ লিটার পেট্রোল ডিজেল ও কেরোসিন উদ্ধার করে৷ মহকুমা শাসক জানান এগুলি অবৈধভাবে মজুত ছিল৷ তবে কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷
এদিকে, এই খবরে মহকুমাবাসীর মধ্যে আলোড়ন পড়ে যায়৷ দাবি উঠেছে প্রশাসন এই ধরনের অভিযান জারি রাখুক৷ সাধারণ জনগণের বক্তব্য খাদ্য দপ্তরের দাবি অনুযায়ী প্রতিদিন আসছে পেট্রোল ডিজেল৷ তাহলে কি পেট্রোল পাাম্প কর্তৃপক্ষের সঙ্গে কালোবাজারিদের গোপন সমঝোতার কারণেই পেট্রোল ডিজেল সংকট? উঠছে প্রশ্ণ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top