News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে নির্যাতন
Image

ফের ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে নির্যাতন

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আবারো ডাইনি অপবাদে নিরীহ মহিলাকে নির্যাতনের ঘটনা ঘটল এরাজ্যে৷ এবারের ঘটনা শনিবার সিধাই থানাধীন উড়াবাড়ী গ্রামে৷ নির্যাতিতার নাম শুভলক্ষ্মী দেববর্মা৷ সন্ধ্যায় নির্যাতিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷
রাজ্যে হামেসাই উপজাতি মহল্লাগুলিতে নিরীহ মহিলার উপর ডাইনি অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়৷ যাতে নারী পুরুষ একত্রে ভাগ নেয়৷ পূর্ব হেজামারা ব্লকের পূর্ব নোয়াগাঁও গ্রামের শুভলক্ষ্মী দুই সন্তান ও স্বামী নিয়ে সুখের ঘর বেঁধেছিলেন৷ সম্প্রতি পাশের গ্রামের শম্ভু দেববর্মার মেয়ে সোমা দেববর্মা অসুস্থ হয়ে পড়ে৷ আর তাঁর গোঁটা দোষ পড়ে শুভলক্ষির ঘাড়ে৷ শম্ভুর পরিবার সহ গোঁটা গ্রাম শুভলক্ষ্মীকে ডাইনি আখ্যাদিয়ে তাঁর উপর মানসিক নির্যাতন শুরু করে৷ গ্রামেই হয় সালিশীসভা৷ সভায় তাঁকে গালি গালাজ ও নির্যাতন করা হয়৷ আজ সকালে শুভলক্ষ্মী থানায় গিয়ে বিষয়টি পুলিশে জানায়৷ এরপর সে বাড়ী ফিরতেই গ্রামের মানুষ তাকে প্রচন্ড মারধোর করে৷ ঘনটাস্থলে যায় সিধাই থানার পুলিশ৷ বেলা তখন প্রায় দুইটা৷ গ্রামের মানুষের দাবি শুভলক্ষ্মী লিখিত দিতে হবে সে ডাইনি এবং দেহ থেকে তার আত্মা বার করতে হবে তার নিজেরই৷ কিন্তু এতে রাজি ছিলনা নির্যাতিতা পরিবার শুভলক্ষ্মী বাঁচাতে এসে ছেলে সমন দেববর্মা মেয়ে ও স্বামী এবং গ্রামবাসীর নির্যাতনের শিকার হয়েছে৷ ঘটনাস্থলে যায় এসডিপিও রাজদীপ দেব ও টিএসআর৷ কিন্তু কোন ভাবেই নির্যাতিতাকে ঘটনাস্থল থেকে আনতে দিচ্ছিলনা গ্রামবাসী৷ অবশেষে দিনভর মানুষ রূপ নরপিশাচদের কথায় সন্ধ্যায় পর মুচলেকা দেওয়ার পরই রেহাই পায় নির্যাতিতা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top