News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পেট্রোলের সংকট কৃত্রিম ভাবে, ইঙ্গিত মিলল আইওসি’র তথ্যে
Image

রাজ্যে পেট্রোলের সংকট কৃত্রিম ভাবে, ইঙ্গিত মিলল আইওসি’র তথ্যে

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ চাহিদা অনুযায়ী যোগান কম থাকলেও রাজ্যে পেট্রোলের এই সংকট কৃত্রিম ভাবে সৃষ্টি হয়েছে বলেই মনে করা হচ্ছে৷ আইওসি’র তরফে প্রাপ্ত তথ্যে গত তিন মাসে পেট্রোলের চাহিদা এবং যোগান সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, প্রতিদিন রাজ্যে পেট্রোলের চাহিদা ১ লক্ষা ৫০ হাজার লিটার৷ সেই ক্ষেত্রে মে মাসের চাহিদা ছিল ৪৫ লক্ষ লিটার৷ সেই অনুযায়ী পেট্রোল এসেছে ৪৪ লক্ষ ৮৮ হাজার লিটার৷ জুন মাসে চাহিদার তুলনায় পেট্রোল এসেছে ৪০ লক্ষ ৩৬ হাজার লিটার৷ ২৯ জুলাই পর্যন্ত ৪৩ লক্ষ ৫০ হাজার লিটার চাহিদার তুলনায় পেট্রোল এসেছে ৩৮ লক্ষ ৩২ হাজার লিটার৷ শনিবার রাজ্যে পেট্রোল ঢুকেছে ৭ লক্ষ ৫০ হাজার লিটার৷ এই তথ্য অনুসারে ২৯ জুলাই পর্যন্ত যে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে তাতে মারাত্মক সংকটের কোন হিসেব মিলছে না৷ মে, জুন ও জুলাইয়ের হিসেব করা হলে চাহিদার তুলনায় যোগানের ঘাটতির কারণে জুলাইয়ে পেট্রোলের প্রয়োজন ছিল ৬৪ লক্ষ ১৬ হাজার লিটারের৷ গত কয়েক দিনের ঘটনাক্রমে স্পষ্ট যে সারা রাজ্যের মধ্যে কেবল রাজধানী আগরতলাতেই পেট্রোল নিয়ে মারাত্মক সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে৷ এক্ষেত্রে প্রশ্ণ উঠেছে, যে পরিমাণ পেট্রোল রাজ্যে এসেছে তা কোথায় গিয়েছে৷ এর থেকেই কৃত্রিম সংকটের বিষয়টি এখন বিশেষ ভাবে ভাবচ্ছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top