News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীদের হামলায় মহিলাসহ গুরুতর তিনজন
Image

প্রতিবেশীদের হামলায় মহিলাসহ গুরুতর তিনজন

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়ার ঘোষ পাড়ায় সংঘবদ্ধ হামলায় মহিলা সহ তিনজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে এক মহিলা চিকিৎসাধীন৷ তার শিপ্রা রাণি ঘোষ৷ জানা গেছে, আড়ালিয়ার ঘোষ পাড়ার ব্যবসায়ী প্রসেনজিৎ ঘোষ শুক্রবার রাত সাড়ে এগারটা নাগাদ দোকান থেকে বাড়ি ফিরছিলেন৷ বাড়ির কাছাকাছি এলাকায় তাকে আটক করে মারধর করা হয়৷ প্রসেনজিৎ ঘোষের মা এবং কাকা তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মা শিপ্রা রাণি ঘোষকে পিটিয়ে রক্তাক্ত করে হামলাকারীরা৷ তার কাকাকে তুলে নিয়ে মারধর করেছে৷ এব্যাপারে আগরতলা পূর্ব থানায় অভিযুক্তদের নামধাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরেই এই ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top