News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের কালোবাজারী নিয়ে খাদ্যমন্ত্রীর বক্তব্য, আমরা কী করব
Image

পেট্রোলের কালোবাজারী নিয়ে খাদ্যমন্ত্রীর বক্তব্য, আমরা কী করব

Bhanuনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ পেট্রোলের কালোবাজারী প্রশ্ণে খাদ্যমন্ত্রীর উত্তর রীতিমতো অবাক করার মতো৷ খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা স্পষ্ট জানালেন, পেট্রোল খোলাবাজারে বিক্রি হলে আমরা কী করব৷ এবিষয়ে তিনি যুক্তি দিয়ে বলেন, কালোবাজারী হচ্ছে এমন অভিযোগ না আসলে কোন ব্যবস্থা নেওয়া সম্ভব নয়৷ শুক্রবার মহাকরণে পেট্রোল সংকট নিয়ে জরুরী ভিত্তিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আরও তথ্য তুলে ধরেন খাদ্যমন্ত্রী৷ পেট্রোল সংকটের মুহুর্তে যারা অস্থীর পরিস্থিতির সৃষ্টি করছেন তাদের চিহ্ণিত করারও নির্দেশ দেন তিনি৷ পাশাপাশি বলেন, পেট্রোল নিয়ে যে ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটছে তা সভ্য সমাজে কাম্য নয়৷ তবে, কালোবাজারী নিয়ে খাদ্যমন্ত্রীকে অসহায় বলেই মনে হয়েছে৷ এর আগেও সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেছিলেন, পেট্রোলের কালোবাজারী বন্ধ করা হলে একাংশ যান চালকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে৷ এই বিষয়ে তিনি যুক্তি দিয়ে বলেন, অনেক যান চালক রয়েছেন যারা লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিতে চান না৷ তার বদলে বেশী টাকায় তারা খোলা বাজার থেকে পেট্রোল ক্রয় করছেন৷ এদিন কালোবাজারী বন্ধের প্রশ্ণে খাদ্যমন্ত্রীর  প্রতিক্রিয়ায় রাজ্য সরকারের এই বিষয়ে অবস্থান ঘিরে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top