News Flash

  • Home
  • Uncategorized
  • বড়কাঁঠালে সেন্ট্রাল ব্যাঙ্কে চোরের হানা
Image

বড়কাঁঠালে সেন্ট্রাল ব্যাঙ্কে চোরের হানা

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ সিধাই থানার অধীন বড়কাঁঠাল বাজারস্থিত সেন্ট্রাল ব্যাঙ্কে চোরের হানার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কোন এক সময়৷ বুধবার সকালে বিষয়টি নজরে আসে৷ সংবাদে প্রকাশ বড়কাঁঠাল সেন্ট্রাল ব্যাঙ্কের পেছনের দরজা ভেঙেই চোরেরা ভেতরে ঢুকেছে৷ তবে কি চুরি না কোন নাটক এনিয়ে প্রশ্ণ উঠেছে বিভিন্ন মহলে৷ দুপুরে খবর পেয়ে সিধাই থানার পুলিশ ব্যাঙ্কে ছুটে যায়৷ তবে ব্যাঙ্ক থেকে কোন সামগ্রী চুরি হয়নি বলে জানা গিয়েছে৷ এদিকে পুলিশ তদন্ত শুরু করেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিমত এই চুরির ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top