News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাসে আসছেন বাংলাদেশের রেলমন্ত্রীও, চাঁদের হাট বসবে ৩১শে
Image

আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাসে আসছেন বাংলাদেশের রেলমন্ত্রীও, চাঁদের হাট বসবে ৩১শে

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাসে ভারতের রেলমন্ত্রীর পাশাপাশি থাকছেন বাংলাদেশের রেলমন্ত্রী৷ আগামী ৩১ জুলাই সুরেশ প্রভাকর প্রভু এবং মহম্মদ মাজিবুল হক মিলে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাস করবেন৷ বুধবার মহাকরণে আগরতলা-দিল্লি এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের তালিকা তুলে দেন মুখ্যসচিব যশপাল সিং৷
তালিকা থেকে জানা গেছে, ভারতের রেলমন্ত্রী এবং বাংলাদেশের মন্ত্রী ছাড়াও একাধিক কূটনীতিক, দুই রাষ্ট্রের রেলের পদাধিকারিরা সহ কয়েকজন সচিব এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন৷ কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গুহেনও এই অনুষ্ঠানে অংশ নিতে আসছেন৷ ভারতের রেলওয়ে বোর্ডের সদস্যও এই অনুষ্ঠানে অংশ নেবেন৷ রেলের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই ত্রিপুরা সরকার রাজ্য অতিথি হিসেবে ঘোষণা দিয়েছেন৷
এদিন, মুখ্যসচিব জানান, ৩১ জুলাই বেলা ১২ টা থেকে অনুষ্ঠান শুরু হবে৷ প্রথমে আগরতলা-দিল্লি এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ এরপর দুই রাষ্ট্রের রেলমন্ত্রী মিলে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাস করবেন৷ এরপর বিকেলে আখাউড়া সীমান্ত গিয়ে বিনোদন প্যারেড দেখবেন ভারতের রেলমন্ত্রী৷ সন্ধ্যায় সুকান্ত একাডেমিতে সাংসৃকতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ মুখ্যসচিব জানিয়েছেন, ১ আগস্ট রেলমন্ত্রী রাজ্যত্যাগ করবেন৷ সম্ভবত তিনি ত্রিপুরা সফর শেষে ডিমাপুর যাবেন৷ ত্রিপুরা সফরে আসার আগে ৩০ জুলাই তিনি মণিপুর সফর করবেন৷ ইম্ফল থেকে সরাসরি তিনি আগরতলায় ৩১ জুলাই আসবেন৷
এদিকে, ৩১ জুলাই দিনটিকে ঘিরে ইতিমধ্যে রাজ্য সরকার এবং পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে নানা প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ দুই রাষ্ট্রের রেলমন্ত্রী এবং সমস্ত অতিথিদের আপ্যায়নে বিশেষ নজর রাখা হচ্ছে৷ আগরতলা রেল স্টেশনে ৩১ জুলাই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার পুরো দায়িত্বে রয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ইতিমধ্যে আগরতলা রেলস্টেশনকে আরো রঙিন করে তোলার প্রয়াস শুরু হয়ে গেছে৷ রাজ্য সরকারও এই প্রস্তুতি নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছে৷ প্রশাসনিক আধিকারিকদের এই রেলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা সময় থাকতে হাতে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷
এদিকে, রেল সূত্রে খবর ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস দিয়ে রাজ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ব্রডগেজে যাত্রী রেলের৷ সূত্রের দাবি, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন চলবে দূরপাল্লার যাত্রী রেলটি৷ সম্ভবত বৃহস্পতিবার আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস৷ আবার সোমবার দিল্লি থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে রেলটি৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top