News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিস নেই ওপাড়ে, তবু চিন্তিত বিজিবি ও বিএসএফ সীমান্তে বাড়াবে নিরাপত্তা
Image

আইসিস নেই ওপাড়ে, তবু চিন্তিত বিজিবি ও বিএসএফ সীমান্তে বাড়াবে নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ সম্প্রতি বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের গতিবিধি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ণ এপাড়

বুধবার সাংবাদিক সম্মেলনে বিএসএফ’র আইজি পি কে দুবে এবং বিজিবি’র এডিজি হাবিবুল করিম৷ ছবি নিজস্ব৷
বুধবার সাংবাদিক সম্মেলনে বিএসএফ’র আইজি পি কে দুবে এবং বিজিবি’র এডিজি হাবিবুল করিম৷ ছবি নিজস্ব৷

ওপাড়ের সীমান্ত সুরক্ষা বাহিনী৷ আইএসআইএস (আইসিসি) জঙ্গী সংগঠনের কোন অস্তিত্ব বাংলাদেশে নেই বলে দাবি করা হলেও বিজিবি এবং বিএসএফ সন্ত্রাসবাদীদের অস্তিত্বকে খাটো করে দেখছে না৷ স্বাভাবিকভাবেই সীমান্ত সুরক্ষার বিষয়টি চিন্তা বাড়িয়েছে ভারত-বাংলাদেশ উভয় রাষ্ট্রের৷ সন্ত্রাসী সংগঠনের গতিবিধি বাংলাদেশে থাকলেও আইএসআইএস জঙ্গি গোষ্ঠীর কোন অস্তিত্ব সে দেশে নেই বলে দাবি করেন বিজিবি’র (বাংলাদেশ বর্ডার গার্ড) চিটাগাং রিজিওন্যাল কমান্ডার এডিজি ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাবিবুল করিম৷ বুধবার শালবাগানস্থিত বিএসএফ ত্রিপুরা শাখার সদর কার্যালয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে বিজিবি’র রিজিওন্যাল কমান্ডার এডিজি এই দাবি করার পাশাপাশি জানান, ত্রিপুরায় সীমান্ত সমস্যা সমাধানে বিএসএফে’র সাথে মিলিত হয়ে কাজ করবে বিজিবি৷ আগরতলায় গত ২৪ জুলাই থেকে চারদিনের বিএসএফ এবং বিজিবি’র আইজি পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়৷ তাতে, সন্ত্রাস, বাংলাদেশে আইএসআইএস গতিবিধি, সীমান্তে কাঁটাতারের বেড়া, সীমান্ত অপরাধ, গরুপাচার, চুরি এবং অবৈধ অনুপ্রবেশ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এই আলোচনা দুই রাষ্ট্রের সীমান্ত সেনার আইজি স্তরের আধিকারিকরা সমন্বয়ের মাধ্যমে এই সমস্ত সমস্যা সমাধানে কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন৷
বিএসএফ ও বিজিবি সীমান্তে আরো বিওপি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে৷ ভারত ৫০৮টি নতুন বিওপি নির্মাণ করবে এবং বাংলাদেশ আরো ৫০টি বিওপি নির্মাণ করবে৷ ইতিমধ্যে ভারতের অংশে ১২০০টি বিওপি রয়েছে এবং বাংলাদেশের অংশে ৩৫টি বিওপি রয়েছে৷ বাংলাদেশের অংশে যে ৫০টি বিওপি নির্মাণ করা হবে এর মধ্যে ত্রিপুরা এবং মিজোরাম সীমান্ত লাগোয়া ৩৫টি বিওপি নির্মাণ করবে বিজিবি৷ বিজিবি’র রিজিওন্যাল কমান্ডার এডিজি এদিন তিনি দাবি করেন, ঢাকায় গুলশান এলাকায় সন্ত্রাসী আক্রমণ স্থানীয় সন্ত্রাসবাদীদের কাজ তাদের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের কোন যোগাযোগ নেই৷ পাশাাপাশি জানান, ত্রিপুরা সহ পূর্বোত্তরের অন্যান্য রাজ্যগুলির সীমান্ত সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশ-মায়ানমার সীমান্ত নিয়েও ভাবছে বিজিবি৷ ৪০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যে আরো বিওপি স্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি পি কে দুবে জানিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ আবহে ভারত-বাংলাদেশের দুই প্রান্তের সেনা আধিকারিকদের বৈঠকে বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ দুই রাষ্ট্র মিলে এই অঞ্চলের সীমান্ত সমস্যা সমাধান এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা হবে৷ শ্রী দুবে জানিয়েছেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হবে৷ ভারত-বাংলা জিরো লাইনে নয়টি স্থান চিহ্ণিত করা হয়েছে যেখানে কাঁটাতারের বেড়া বসানো হবে৷ সে বিষয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিএসএফ৷ দুই রাষ্ট্রের সেনাবাহিনীর আঞ্চলিক সম্মেলন থেকে আগামীদিনে সীমান্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে বিএসএফের প্রতিনিধি এবং বিজিবি’র প্রতিনিধি দাবি করেন৷
এদিকে, আজ সকালে মহাকরণে মুখ্যমন্ত্রীর অফিস -কক্ষে বাংলাদেশ বর্ডার গার্ডের দুই এডিশন্যাল ডিরেক্টর জেনারেল (রিজিওন কমান্ডার) মহম্মদ হাবিবুল করিম ও খোন্দকার ফরিদ হাসান মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন৷ বাংলাদেশ বর্ডার গার্ডের এই দুই অফিসার মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক ও স্মারক উপহার তুলে দেন৷ এ সময় বি এস এফ -এর পক্ষ থেকে দু’জন পদস্থ আধিকারিকও উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, বাংলাদেশ বর্ডার গার্ডের এখটি প্রতিনিধিদল সম্প্রতি আগরতলায় আসে সীমান্ত সুরক্ষা নিয়ে দু পক্ষের সহায়তামূলক আদানপ্রদান নিয়ে বি এস এফ-এর সঙ্গে আলোচনার উদ্দেশ্যে৷ শালবাগানস্থিত বি এস এফ-এর হেডকোয়ার্টারে বি এস এফ ও বি বি জি -এর মধ্যে এই আলোচনা চলে গত ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত৷
এদিকে, বৃহস্পতিবার নয়াদিল্লীতে ভারত- বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে৷ এই বৈঠকে স্বাভাবিক ভাবেই প্রাধান্য পাচ্ছে দুই দেশের মধ্যে সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি৷ সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্ণে দুই রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ে নানা উদ্যোগ গ্রহণ করার বিষয়টি প্রাধান্য পাবে এই বৈঠকে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top