News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পদ কর নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে লেজেগোবরে বিজেপি নেতৃত্ব
Image

সম্পদ কর নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে লেজেগোবরে বিজেপি নেতৃত্ব

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ সম্পদ কর নিয়ে পুর নিগমের বিজ্ঞপ্তি না বুঝেই বিভ্রান্তি ছড়িয়েছে বিজেপি রাজ্য কমিটি৷ কোন ফর্মূলায় পুরবাসীদের সম্পত্তি কর মারাত্মক বৃদ্ধি পাবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারেননি দলীয় মুখপাত্ররা৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সম্পত্তি কর মারাত্মক বৃদ্ধির বিষয় নিয়ে প্রশ্ণের জবাবে অনেকটাই লেজে গোবরে হয়েছেন তাঁরা৷ গত ২২ জুলাই দলের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে এ ক্যাটাগরির পুরবাসীদের কর নূ্যনতম তিন গন্ডা জায়গার জন্য ১ লক্ষ ২৯ হাজার ৬০০ টাকা দিতে হবে তথ্য তুলে ধরেছিলেন দলীয় মুখপাত্র মৃণালকান্তি দেব৷ কিন্তু কিসের ভিত্তিতে এই বিশাল পরিমাণ করের হিসেব পাওয়া গেছে সে বিষয়ে আজ স্পষ্টভাবে কোন কিছুই জানাতে পারেননি৷ তাদের বক্তব্য, ১৯ জুলাই পুর নিগমের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রতি স্কোয়ার ফুট ৫০ টাকা হিসেবেই নূ্যনতম তিন গন্ডা জায়গার জন্য এ ক্যাটাগরির পুরবাসীদের কর দিতে হবে বলেই তারা মনে করেছিল৷ কিন্তু প্রকৃত হিসেব সম্পর্কে সঠিকভাবে না জেনে দলের তরফে সাংবাদিক সম্মেলন করে যে তথ্য তুলে ধরা হয়েছিল তার সাথে বাস্তবের অনেকটাই ফারাক রয়েছে৷ একথা আজ দলীয় মুখপাত্ররা সরাসরি স্বীকার না করলেও সুনির্দিষ্টভাবে কোন তথ্য না দিতে পেরে আদতে তাদের কারণে পুরবাসীরা বিভ্রান্ত হয়েছেন সে কথাও স্পষ্ট হয়ে গেছে৷
সম্পত্তি কর নিয়ে পুর নিগমের বক্তব্য, নতুন প্রস্তাবিত সম্পত্তি কর চালু করা হলে এ এবং বি ক্যাটাগরিতে খুবই সামান্য কর বৃদ্ধি হবে৷ অন্যদিকে সি এবং ডি ক্যাটাগরিতে করের হার কমবে৷ কিন্তু পুর নিগমের বিজ্ঞপ্তি অনুসারে এবিষয়ে অস্পষ্টতা রয়েছে তা নিয়েই এদিন দলীয় মুখপাত্ররা সরব হয়েছেন৷ তবে, কোন স্পষ্টীকরণ না চেয়ে কেবল অনুমানের ভিত্তিতে সম্পত্তি কর নিয়ে ভুল তথ্য জনসমক্ষে বিজেপির মুখপাত্ররা কেন তুলে ধরেছিলেন তার কোন জবাব এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত দলীয় চারজন মুখপাত্রই দিতে পারেননি৷ এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির চার মুখপাত্র বরিষ্ঠ আইনজীবী অরুণকান্তি ভৌমিক, মৃণালকান্তি দেব, প্রসেনজিৎ চক্রবতী এবং সুব্রত চক্রবর্তী৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top