News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের জন্য গণহারে পথ অবরোধ আগরতলার পাম্পগুলির সামনে, দুর্ভোগ
Image

পেট্রোলের জন্য গণহারে পথ অবরোধ আগরতলার পাম্পগুলির সামনে, দুর্ভোগ

Petrol Crisisনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ রাজ্যে পেট্রোল ও ডিজেলের সংকট আরো চরম আকার ধারণ করেছে৷ পেট্রোল ও ডিজেলের দাবিতে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের তিনটি পাম্পের সামনে পথ অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷ রাধানগর, গণরাজ চৌমুহনী এবং চন্দ্রপুর বিওসির সামনে অবরোধ সংগঠিত করা হয়৷ অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহৃত হয়৷ উল্লেখ্য পেট্রোল ও ডিজেলের সংকট গত বেশ কিছুদিন ধরেই চলেছে৷ এটি কারোর অজানা নয়৷ পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকার রেশনিং ব্যবস্থা চালু করেছে৷ তাতেও পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে ওঠেছে৷ কারণ, জাতীয় সড়ক এখনো বেহাল৷ চাহিদা মত পেট্রোল ডিজেল কোনভাবেই নিয়ে আসা সম্ভব হচ্ছে না৷ এক্ষেত্রে অবশ্য চেষ্টার কোন ত্রুটি নেই৷ বাস্তব বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও পেট্রোল পাম্পের সামনে অহেতুক এধরনের অবরোধের ঘটনা রীতিমত উদ্বেগজনক৷ এধরনের প্রবণতা থেকে শুভবুদ্ধিসম্পন্নদের্ বিরত থাকাই শ্রেয়৷ এবিষয়ে প্রশাসনকে কোন ধরনের মনোভাব  গ্রহণ না করে কঠোর মনোভাব গ্রহণ করার প্রয়োজন  বলে বিভিন্ন মহলের অভিমত৷ অহেতুক অবরোধের ফলে জনগণ প্রতিনিয়ত দর্ভোগের সামিল হচ্ছেন৷ অবরোধ আন্দোলন করে জনগণকে দুর্ভোগের মুখে ঠেলে দেওয়ার কোন বৈধতা থাকার কথা নয়৷ সে কারণেই এবিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ অবশ্যম্ভাবী হয়ে ওঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top