News Flash

  • Home
  • Uncategorized
  • দুই শিশুর ঝগড়ার জেরে মাকে অ্যাসিড নিক্ষেপ করে গারদে পড়শি মহিলা, চাঞ্চল্য সিধাইয়ে
Image

দুই শিশুর ঝগড়ার জেরে মাকে অ্যাসিড নিক্ষেপ করে গারদে পড়শি মহিলা, চাঞ্চল্য সিধাইয়ে

lock upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ প্রতিবেশী দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে এক মহিলা অপর এক মহিলাকে অ্যাসিড ছুড়ে মারে৷ তাতে গুরুতর জখম হন আক্রান্ত মহিলা৷ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অ্যাসিড নিক্ষেপকারী মহিলাকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২টা নাগাদ সিধাই ধানার অধীন ডিএম কলোনী৷ হামলাকারী মহিলার নাম প্রভা সরকার৷ জখম মহিলা রেখা দেব সরকার বর্তমানে জি বি হাসপতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা ডিএম কলোনী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ, প্রভা সরকার ও রেখা সরকার ডিএম কলোনীর বাসিন্দা৷ তাদের বাড়ি পাশাপাশি৷ দুই দিন আগে প্রভা সরকারের ছেলের সাথে রেখা সরকারের ছেলের ঝগড়া হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে দুই পরিবারের মধ্যে তুমুল বিবাদ হয়৷ সোমবার দুপুরেও একই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের এই দুই মহিলার মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক৷ একসময় দুই মহিলা পরস্পর প্রকাশ্যে হাতাহাতি হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রভা সরকার আচমকা বাড়িতে ছুটে যায় এবং ঘরে মজুত রাখা অ্যাসিডের বোতল নিয়ে আসে ও রেখা দেব সরকারের মুখ লক্ষ্য করে নিক্ষেপ করে৷ সঙ্গে সঙ্গেই রেখা দেব সরকারের মুখ, চোখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়৷ রেখার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে যায়৷ সঙ্গে সঙ্গেই তাকে মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেখা দেব সরকার৷
ঘটনার পরপরই স্থানীয় জনগণ প্রভা সরকারকে আটক করে এবং মহিলারা তাকে মারধর করে৷ প্রতিবেশীরা প্রভা সরকরাকে গাছের সঙ্গে বেধে মারধর করে৷ তরপর খবর দেওয়া হয় সিধাই থানায়৷ পুলিশ গিয়ে প্রভা সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ এই ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে সিধাই থানায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কি উদ্দেশ্যে প্রভা সরকার তার ঘরে অ্যাসিড মজুত রেখেছিল৷ তা খতিয়ে দেখছে পুলিশ৷ এদিকে এই অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে একাংশ প্রতিবেশী মনে করছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top