News Flash

  • Home
  • Uncategorized
  • সংকট মোকাবিলায় পেট্রোল মিলবে জোড়-বিজোড় ফর্মূলায়
Image

সংকট মোকাবিলায় পেট্রোল মিলবে জোড়-বিজোড় ফর্মূলায়

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ জোড়-বিজোড় ফর্মূলায় পশ্চিম জেলায় যানবাহন চালকদের পেট্রোল দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আগামী বৃহস্পতিবার থেকে এই পদ্ধতি মেনে পেট্রোল সরবরাহ করা হবে৷ সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে খাদ্য মন্ত্রী ভানুলাল সাহা স্বীকার করেছেন, পেট্রোলের সংকট থাকলেও এই পরিস্থিতিকে মারাত্মক রূপ দিচ্ছেন একাংশ যানবাহন চালকরা৷ এমন বহু যান চালক রয়েছেন যারা একদিনে একাধিক পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে থাকেন৷ ফলে, প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক পরিমাণ পেট্রোল আসলেও ঐ সমস্ত কারণে সংকট আরো মারাত্মক আকার ধারণ করেছে৷ এজন্য প্রতিদিনই পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়৷
এদিন তিনি বলেন, নতুন এই পদ্ধতিতে জোড়-বিজোড় ফর্মূলা মেনে পেট্রোল সরবরাহ করা হলে সংকটের সমাধান না হলেও পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে৷ সেক্ষেত্রে একদিন পর পর জোড়-বিজোড় ফর্মূলায় পেট্রোল সরবরাহ করা হবে৷ পেট্রোল পাম্পগুলি থেকে কবে জোড় নম্বরে এবং কবে বিজোড় নম্বরের যানবাহন পেট্রোল সংগ্রহ করতে পারবে তা জানিয়ে দেওয়া হবে৷ অবশ্য জোড়-বিজোড় ফর্মূলার পাশাপাশি রেশনিং পদ্ধতি অনুসারেই যান চালকদের পেট্রোল সরবরাহ করা হবে৷ পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক জানিয়েছেন, বর্তমানে পশ্চিম জেলায় ১লক্ষ ৪৩ হাজার শুধু দ্বিচক্র যান আছে৷
এদিন খাদ্য মন্ত্রী ভানুলাল সাহা আরো জানিয়েছেন, গত জুন মাস থেকে জাতীয় সড়কে যানবাহন চলাচলে সমস্যা দেখা দেওয়ায় রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহে চাপ পড়েছিল৷ রেলে পণ্য সামগ্রী আসা শুরু হওয়ায় এবং জাতীয় সড়কের কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে ব্যবসায়ীদের কাছে কুড়ি দিনের পণ্য মজুত আছে৷ সাথে সন্তোষজনক না হলেও গণবন্টন ব্যবস্থা চালু রাখাও সম্ভব হবে৷ এখন বৃষ্টিপাত বেশি না হলে রাজ্যবাসী আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে খাদ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন৷ পণ্য সামগ্রী রাজ্যে ঠিকমত আসতে পারছিল না বলে দাম কিছুটা বেড়ে ছিল৷ কিন্তু আবার পণ্য সামগ্রী আসতে শুরু করায় বাজারে জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে৷
এদিকে, এদিন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ৮৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন৷ তিনি জানান, এর মধ্যে ৪৬টি নতুন পদ এবং ২২টি শূন্যপদে নিয়োগ করা হবে৷ যেসব দপ্তরে নিয়োগ করা হবে এর মধ্যে অর্থ দপ্তরে ৩৭টি, কৃষি দপ্তরে ৪টি, শ্রম দপ্তরে ১৬টি, সমাজকল্যাণ দপ্তরে ৫টি এবং ওবিসি কর্পোরেশনে ৫টি পদ রয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top