News Flash

  • Home
  • Uncategorized
  • কার্গিল বিজয় দিবস : অমর জওয়ানদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
Image

কার্গিল বিজয় দিবস : অমর জওয়ানদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবসের ১৭-তম বার্ষিকীতে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু প্রধানমন্ত্রীই নন, মঙ্গলবার কার্গিল যুদ্ধে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর, সেনাপ্রধান দলবীর সিং সুহাগ, নৌসেনা প্রধান সুনীল লানবা, বায়ুসেনা প্রধান অরূপ রাহা প্রমুখরা| কার্গিলের অমর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের এই বীর সৈনিকদের কীর্তি দেশ কখনও ভুলবে না| যেভাবে শত্রুদের অনুপ্রবেশ রুখে দিতে ৱুক চিতিয়ে সেনারা লড়াই করেছে তা সবসময় সকলের স্মরণে থাকবে|’

এদিন কার্গিল দিবস উপলক্ষ্যে দেশের হয়ে লড়াই করা প্রতিটি সেনা-জওয়ানকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী| তাদের আত্মত্যাগ সকলকে উদ্বুদ্ধ করে চলেছে বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী| একইসঙ্গে তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর-ও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৯৯৯ সালে যেভাবে এনডিএ নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল এবং যুদ্ধে জয়লাভ করেছিল তা প্রশংসার দাবি রাখে বলে এদিন জানিয়েছেন নরেন্দ্র মোদী|

এদিন জম্মু ও কাশ্মীরের দ্রাস সেক্টরে কার্গিল যুদ্ধের শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করেন নিহত জওয়ানদের পরিবারের সদস্যরা ও সেনা আধিকারিকেরা| বিজয় দিবস উপলক্ষ্যে সুন্দর করে সাজানো হয় শহিদ বেদী| প্রসঙ্গত, ১৯৯৯ সালের গ্রীষ্মে হঠাত্ করেই খবর পাওয়া যায়, কাশ্মীরের কার্গিল সেক্টরের দখল নিয়েছে পাকিস্তানি সেনা ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা| এরপরই শুরু হয় কার্গিল বিজয়ের পালা| বায়ুসেনা ও ভারতীয় স্থলসেনার যৌথ প্রচেষ্টায় ভারতেরই এলাকা কার্গিলকে ফের পুনর্দখল করে ভারত|

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top