News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত সমস্যা নিয়ে আগরতলায় বিএসএফ-বিজিবি’র বৈঠক শুরু
Image

সীমান্ত সমস্যা নিয়ে আগরতলায় বিএসএফ-বিজিবি’র বৈঠক শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ইন্দু-বাংলা ত্রিপুরা সীমান্তে অপরাধ নিয়ে আগরতলায় শুরু হয়েছে বিএসএফ এবং বিজিবির আইজি পর্যায়ের বৈঠক৷ শালবাগানস্থিত বিএসএফ এর কর্য্যালয়ে রবিবার থেকে শুরু হয়েছে এই বৈঠক৷ চলব ২৭ জুলাই পর্যন্ত৷ বৈঠকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারীকরা ত্রিপুরা সীমান্তে নানা ধরনের অপরাধ এবং জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন৷ প্রথম দিনে দুই দেশের প্রতিনিধিরা জমি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ পাশাপাশি এই বৈঠকে আলোচনা হবে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথভাবে কিছু কর্মসূচী চূড়ান্ত করা নিয়েও৷
এদিন সকালে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে রাজ্যে আসেন বিজিবির ২১ সদস্যক এক প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিজিবির রিজিওযন্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার মহম্মদ হাবিবুল করিম৷ আখাউড়ায় বাংলাদেশের প্রতিনিধিদের স্বাগত জানায় বিএসএফ কর্তৃপক্ষ৷ সেখান থেকেই বাংলাদেশের প্রতিনিধিরা চলে যান শালবাগানস্থিত বিএসএফ ক্যাম্পে৷ সেখানে শুরু হয় বৈঠক৷ জানা গিয়েছে, রাজ্য অতিথিশালাতেও একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে৷ বিশেষ করে সীমান্ত এলাকায় চোরাচালান এবং অনুপ্রবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে৷
গতবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফর করেছেন৷ তাঁর সফরকালে তিনি ভারত-বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন৷ সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শেষ হয়নি সেগুলি দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছিলেন৷ এদিকে গত ২৪ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব সুশিল কুমার ত্রিপুরা সফরে আসেন৷ তিনি এখানে কয়েকদিন অবস্থান করে৷ তখনও তিনি রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা সফর করেছেন৷ যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন হয়নি সেগুলি দ্রুত সম্পন্ন করার কথা বলে গিয়েছেন৷ শ্রীকুমার তখন ত্রিপুরার যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি সেগুলি দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন৷ তিনি বর্ডার এরিয়া ডেভলাপম্যান্ট প্রোগ্রাম তথা সীমান্ত এলাকা উন্নয়ন কর্মসূচীর হাল দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পরামর্শ দিয়েছিলেন যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য৷ কিন্তু, ত্রিপুরায় তা এখনও সম্পন্ন হয়নি৷ অন্যদিকে আসামে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top