News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ মানুষের হয়রানি হবে না, এই নিশ্চয়তা দিলে জেডপ্লাস নিরাপত্তা নিতে বিবেচনা করবেন মুখ্যমন্ত্রী
Image

সাধারণ মানুষের হয়রানি হবে না, এই নিশ্চয়তা দিলে জেডপ্লাস নিরাপত্তা নিতে বিবেচনা করবেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৪ জুলাই, (হি.স.) : সাধারণ জনতার কোনও ধরনের অসুবিধা হবে না বা তাঁদের হয়রানির শিকার হতে হবে না, এই নিশ্চয়তা দিলে অবশ্যই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নেওয়ার কথা ভাববেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। জেড প্লাস নিরাপত্তা নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর অনুরোধের জবাব এভাবেই দিয়েছেন মুখ্যমন্ত্রী সনোয়াল। এখানে উল্লেখ করা যেতে পারে, অসমে আন্তর্জাতিক জেহাদি জঙ্গিদের কার্যকলাপ বাড়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের টার্গেট হতে পারেন বলে আশঙ্কা ব্যক্ত করে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে এক সতর্কবার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই তাঁকে অবশ্যই জেড প্লাস নিরাপত্তাবেষ্টনীতে নিয়ে আনতে বলেছিল কেন্দ্র। কেন্দ্রের এই সতর্কবার্তা রাজ্যে এসে পৌঁছনোর পর বিধানসভায় ক্ষমতাসীন ও বিরোধীরা সকলেই একবাক্যে জেড প্লাস নিরাপত্তা নিতে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। এতদিন খুব নগন্য সংখ্যার নিরাপত্তারক্ষীদের নিয়ে চলাফেরা করতেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা নিতে গররাজি বলে খবর পেয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। অসম জেহাদিদের অন্যতম প্রধান টার্গেট বলে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য দিলে জেড প্লাস নিরাপত্তা বেষ্টনীর জাতাকলে সাধারণ মানুষ তাঁকে কেন্দ্র করে কোনও অসুবিধার সম্মুখীন হবেন না বলে নিশ্চয়তা দিলেই তিনি তাতে সম্মতি দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top