News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পদ কর ইস্যুতে পুর নিগমে ধর্ণা ডেপুটেশন বিজেপি ও তৃণমূলের
Image

সম্পদ কর ইস্যুতে পুর নিগমে ধর্ণা ডেপুটেশন বিজেপি ও তৃণমূলের

BJYMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ আগরতলা পুর নিগমের প্রস্তাবিত সম্পদ কর বৃদ্ধি ইস্যুতে ময়দানে নামল বিরোধী শিবির৷ পুরবাসীদের উপর করের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ এনে শনিবার নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দিয়েছে তৃণমূল৷ পাশাপশি নিগমের অফিসে ধর্ণা প্রদর্শন করেছে বিজেপি৷ এই দুই রাজনৈতিক দলের মিছিল, ডেপুটেশন ঘিরে বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ পুরবাসীদের মধ্যে সম্পদ কর বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি৷ উভয় দলই রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য ময়দানে নেমেছে বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷
এদিন সকালে প্রথম বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীস্থিত সিটি সেন্টারে পুর নিগমের অফিসের সামনে পৌঁছে৷ [vsw id=”3uaVFb-a_u4″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]সেখানে পুলিশ মিছিলের গতি রোধ করে৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি যে তাদেরকে নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দিতে দেওয়া হয়নি৷ পুলিশ মৃদ্যু লাঠি চার্জ করে বলেও অভিযোগ৷ এর প্রতিবাদে বিজেপি প্যারাডাইস চৌমুহনীতে পথ YTMCঅবরোধ করে৷ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিজেপি ও তার অঙ্গ সংগঠন বিজেপি যুব মোর্চার নেতারা অভিযোগ করেছেন প্রস্তাবিত সম্পদ কর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে যদি নিগম কর্তৃপক্ষ সরে না আসে তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷
এদিকে, তৃণমূলের পক্ষ থেকে এদিন নিগমে ধর্ণা ও মেয়রের কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ তৃণমূলের একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নিগমের অফিসে যায়৷ সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়৷ পরে বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল পুর নিগমের মেয়রের সাথে ডেপুটেশনে মিলিত হন৷ তৃণমূলের পক্ষ থেকে দাবী জানানো হয়েছে সম্পদ কর বৃদ্ধি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়৷ মেয়র কংগ্রেসের এই দাবীতে সহমত পোষণ করেছেন এবং সর্বদলীয় বৈঠক করার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top