News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্গালুরুতে ট্রেনের নীচে কাটা পড়ে মৃত্যু ধর্মনগরের যুবকের
Image

ব্যাঙ্গালুরুতে ট্রেনের নীচে কাটা পড়ে মৃত্যু ধর্মনগরের যুবকের

suicideনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ জুলাই৷৷ ব্যাঙ্গালুরুতে ট্রেনের নীচে কাটা পড়ে মৃত্যু রাজ্যের এক যুবকের৷ মৃত যুবকের নাম বদরুল হক (২৮), বাড়ী উত্তর জেলার কদমতলা থানাধীন চল্লিশদ্রুন গ্রামে৷ কাজের সূত্রে কয়েক বছর আগে ব্যাঙ্গালুরুতে যায় বদরুল৷ বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সেখানকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনে নিজের গ্রামের বন্ধুদের ট্রেনে তুলে দেওয়ার জন্য স্টেশনে যায় বদরুল৷ বন্ধুদের ট্রেনের নির্ধারিত আসনে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি ট্রেন থেকে নামতে গিয়ে আচমকা ট্রেনের নীচে পড়ে যায় বদরুল হক৷ এতে তার দুটি পা কাটা পড়ে৷ সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ সহ অন্যান্য সহ কর্মীরা বদরুলকে উদ্ধার করে সেখানকার  হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে বদরুলের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে নর্থ ইস্ট চ্যারিটেবল ট্রাষ্ট এন্ড এনজিও৷ ট্রাষ্ট কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় বদরুলের মৃতদেহ শনিবার ব্যাঙ্গালুরু থেকে বিমানের মাধ্যমে আগরতলা নিয়ে আসা হয়৷ সেখান থেকে সড়ক পথে উত্তর জেলার চল্লিশদ্রুনের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়৷ বদরুলের এই মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top