News Flash

  • Home
  • Uncategorized
  • জেহাদি পুস্তক ও বিস্ফোরক সহ বাংলাদেশে গ্রেফতার জেএমবি জঙ্গি গোষ্ঠীর চার মহিলা সদস্য
Image

জেহাদি পুস্তক ও বিস্ফোরক সহ বাংলাদেশে গ্রেফতার জেএমবি জঙ্গি গোষ্ঠীর চার মহিলা সদস্য

ঢাকা, ২৪ জুলাই (হি.স.) : বড় ধরনের নাশকতার আগে বাংলাদেশে গ্রেফতার জামাতুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী (জেএমবি)র চার মহিলা সদস্য। রবিবার বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে এদের গ্রেফাতর করা হয়। গোপন খবরের ভিত্তিতে এদিন ভোররাত সোয়া ৩ টে নাগাদ সিরাজগঞ্জের মাছুমপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। আটক জঙ্গিদের থেকে ছ’টি হাতবোমা, গ্রেনেডের চারটি খোল, ন’টি জেহাদি বই, ডিটোনেটর ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মদ জানিয়েছেন, আটক চার মহিলাই জেএমবি–র সক্রিয় সদস্য ছিল। গত মে মাসে তারা এই বাড়িটি ভাড়া নেয়। তখন থেকেই তারা এখানে থেকে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এই ঘাঁটি থেকে কোথায় এবং কিভাবে নাশকতার ছক কষা হচ্ছিল, তা খতিয়ে দেখতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top