News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও কোনও নিখোঁজ ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান, বাড়ছে উদ্বেগ
Image

এখনও কোনও নিখোঁজ ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান, বাড়ছে উদ্বেগ

চেন্নাই ও বিশাখাপত্তনম, ২৪ জুলাই (হি.স.) : তিনদিন পার হয়ে গেলেও এখনও কোনও নিখোঁজ ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। শুক্রবার ২৯ জন যাত্রীকে নিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরের ওপর আচমকা নিখোঁজ হয়ে পড়ে বিমানটি।বিমানের খোঁজে মোতায়েন করা হয়েছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর ১৮টি জাহাজ। নিখোঁজ বিমানের তল্লাশিতে নেমেছে সাবমেরিনও। পাশাপাশি পি-৮১, সি-১৩০ এবং ডর্নিয়ার সমেত আটটি বিমান বঙ্গোপসাগর জুড়ে নিরন্তর তল্লাশি চালাচ্ছে।তবে রবিবার এখনও নিখোঁজ বায়ুসেনার বিমান এএন-৩২ । একথা জানান প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক । বিমানের উদ্ধারে যত সময় গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ।
শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ চেন্নাইয়ের তাম্বারাম বিমানঘাঁটি থেকে ওড়ে এএন-৩২ বিমানটি। পোর্ট ব্লেয়ার পৌঁছনোর কথা ছিল সাড়ে ১১টা নাগাদ। কিন্তু, আকাশে ওড়ার ১৬ মিনিটের মাথায় রেডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। ইস্টার্ন নেভাল কম্যান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল এইচসিএস বিশ্ট জানান, নিখোঁজ বিমানটিকে চিহ্নিত করার জন্য উপগ্রহ-চিত্রেরও সাহায্য নেওয়া হচ্ছে। এদিকে, শনিবার রাতে তামিলনাড়ুর একটি পুলিশ স্টেশনে বিমান নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছে বায়ুসেনা

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top