News Flash

  • Home
  • Uncategorized
  • যৌতুকের জন্য নির্যাতন, অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহবধূ
Image

যৌতুকের জন্য নির্যাতন, অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহবধূ

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ভালবেসে বিয়ে করে দাম্পত্য জীবনে সুখী হতে পারল না হেনা আখতার৷ তাকে অগ্ণিদগ্দ করে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ৷ অগ্ণিদগ্দ হেনা আখতার বর্তমানে জি বি হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ জানা গেছে, বিশালগড়ের রঘুনাথ পুরের হেনা আখতারের সঙ্গে মেলাঘরের কুলুবাড়ি এলাকার জাকির হুসেনের ভালবেসে বিয়ে হয়েছিল প্রায় ৬ বছর আগে৷ হেনা আখতারের বাবা খুবই দিনদরিদ্র৷ পরবর্তী সময়ে সামাজিকভাবে বিয়ে হলেও চাহিদা মতো কোন জিনিষপত্র দিতে পারেননি হেনা আখতারের বাবা৷ এনিয়ে, হেনার স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজনরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন৷ কিছুদিন ধরে নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করে৷ উদ্ভুত পরিস্থিতিতে হেনা আখাতেরর মা তাকে শ্বশুড় বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যেতে আসেন৷ কিন্তু তার শ্বশুড়বাড়ির লোকজনরা তাকে দিতে রাজি হননি৷ হেনার মা’কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় তাকে নিয়ে গেলে আর শ্বশুড়বাড়িতে ফিরে আসতে দেওয়া হবে না৷ শেষ পর্যন্ত হেনার মা তাকে না নিয়েই সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন৷ বাড়িতে পৌছার আগেই মোবাইল ফোনে খবর আসে হেনাকে অগ্ণিদগ্দ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে তাকে জি বিতে স্থানান্তর করা হয়৷ বর্তমানে সে মৃত্যু পথযাত্রী৷
এব্যাপারে হেনার বাপের বাড়ির তরফে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top